শেয়ারFacebookWhatsApp

জনাব ডেভিড সাহেবের অনলাইনে আয়কর প্রদান সরকারের কোন দিকটি ফুটিয়ে তুলেছে ও এর সুবিধা কী কী?

উত্তর: জনাব ডেভিড সাহেবের অনলাইনে আয়কর প্রদানের ঘটনা সরকারের ই-গভর্ন্যান্স দিকটি ফুটিয়ে তুলেছে। কেননা ই-গভর্ন্যান্স হলো সরকারের অনলাইনভিত্তিক কার্যক্রম যা নাগরিককে সেবা প্রদানে ব্যবহৃত হয়। আর উদ্দীপকের সহজ, দ্রুত ও নিরাপদে অনলাইনে আয়কর প্রদান তাই ই-গভর্ন্যান্সকেই তুলে ধরেছে। ই-গভর্ন্যান্সের সুবিধা ব্যাপক ও বিস্তৃত। ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো নাগরিক সেবার মান উন্নয়ন, দ্রুত, নিরাপদ ও সহজসাধ্য সেবা। তাই ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠিত হলে নাগরিক সেবার মান উন্নত হয়। নাগরিকেরা সহজেই সরকারি সেবা লাভ করতে পারে। এর মাধ্যমে দক্ষ ও সাশ্রয়ী পন্থায় সেবা গ্রহণ ও প্রদান-উভয়ই নিশ্চিত হয়। ই- গভর্ন্যান্সের অন্যতম সুবিধা হলো স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে সেবা, আদান-প্রদান। ফলে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসও ই- গভর্ন্যান্সের সুবিধা হিসেবে আবির্ভূত হয়। ই-গভর্ন্যান্সের ফলে জনগণের ব্যাপক অংশগ্রহণ হয় ও সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ নিশ্চিত হয়। ফলে পারস্পরিক নিশ্ছিদ্র যোগাযোগ ও সমন্বয় সাধিত হয় যা প্রকৃত গণতন্ত্রের পথে সহায়ক। ই-গভর্ন্যান্সের ফলে তথ্যের সহজলভ্যতা সৃষ্টি হয়। যা নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত ও সহজ করে। আবার ই-গভর্ন্যান্সের ফলে তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা রক্ষিত হয় বিধায় এটি সরকার ও সংশ্লিষ্ট প্রতিটি কর্তৃপক্ষের জবাবদিহিতা প্রতিষ্ঠার পক্ষে সহায়ক। এছাড়াও ই- গভর্ন্যান্স আরও বিভিন্ন ইতিবাচক প্রভাব ফেলে, যা নাগরিক জীবনের বিভিন্ন সুবিধা প্রাপ্তিকে সহজ ও অবাধ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব ডেভিড সাহেবের অনলাইনে আয়কর প্রদান সরকারের কোন দিকটি ফুটিয়ে তুল…

উদ্দীপক

ব্যবসায়ী ডেভিড সাহেব অনলাইনে আয়কর প্রদান করেন। [দিনাজপুর সরকারি কলেজ]

উত্তর

'লালফিতার দৌরাত্ম্য'-এর ইংরেজি প্রতিশব্দ হলো Red Tapism.

উত্তর

ই-গভর্ন্যান্স ধারণাটি মূলত আধুনিক কালের একটি ধারণা। সরকারি সেবা বণ্টন, তথ্য সরবরাহ এবং অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) র ব্যবহারের মাধ্যমে সরকার ও জনগণ, সরকার ও ব্যরসায়িক গোষ্ঠী বা প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যকার বিভিন্ন সংস্থার আন্তঃযোগাযোগ প্রক্রিয়ায় পরিচালিত শাসনব্যবস্থাই হলো ই-গভর্ন্যান্স (e-Governance) | জাতিসংঘ এক সংজ্ঞায় বলেছে, সরকারি তথ্য ও নাগরিকসমূহের যাবতীয় তথ্য ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্ন্যান্স।

উত্তর

জনাব ডেভিড সাহেবের অনলাইনে আয়কর প্রদানের ঘটনা সরকারের ই-গভর্ন্যান্স দিকটি ফুটিয়ে তুলেছে। কেননা ই-গভর্ন্যান্স হলো সরকারের অনলাইনভিত্তিক কার্যক্রম যা নাগরিককে সেবা প্রদানে ব্যবহৃত হয়। আর উদ্দীপকের সহজ, দ্রুত ও নিরাপদে অনলাইনে আয়কর প্রদান তাই ই-গভর্ন্যান্সকেই তুলে ধরেছে। ই-গভর্ন্যান্সের সুবিধা ব্যাপক ও বিস্তৃত। ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো নাগরিক সেবার মান উন্নয়ন, দ্রুত, নিরাপদ ও সহজসাধ্য সেবা। তাই ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠিত হলে নাগরিক সেবার মান উন্নত হয়। নাগরিকেরা সহজেই সরকারি সেবা লাভ করতে পারে। এর মাধ্যমে দক্ষ ও সাশ্রয়ী পন্থায় সেবা গ্রহণ ও প্রদান-উভয়ই নিশ্চিত হয়। ই- গভর্ন্যান্সের অন্যতম সুবিধা হলো স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে সেবা, আদান-প্রদান। ফলে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসও ই- গভর্ন্যান্সের সুবিধা হিসেবে আবির্ভূত হয়। ই-গভর্ন্যান্সের ফলে জনগণের ব্যাপক অংশগ্রহণ হয় ও সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ নিশ্চিত হয়। ফলে পারস্পরিক নিশ্ছিদ্র যোগাযোগ ও সমন্বয় সাধিত হয় যা প্রকৃত গণতন্ত্রের পথে সহায়ক। ই-গভর্ন্যান্সের ফলে তথ্যের সহজলভ্যতা সৃষ্টি হয়। যা নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত ও সহজ করে। আবার ই-গভর্ন্যান্সের ফলে তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা রক্ষিত হয় বিধায় এটি সরকার ও সংশ্লিষ্ট প্রতিটি কর্তৃপক্ষের জবাবদিহিতা প্রতিষ্ঠার পক্ষে সহায়ক। এছাড়াও ই- গভর্ন্যান্স আরও বিভিন্ন ইতিবাচক প্রভাব ফেলে, যা নাগরিক জীবনের বিভিন্ন সুবিধা প্রাপ্তিকে সহজ ও অবাধ করে।

উত্তর

উদ্দীপকে দেখা যায় যে, ব্যবসায়ী ডেভিড সাহেব অনলাইনে আয়কর প্রদান করেছেন। এতে ই-গভর্ন্যান্সের একটি দিক প্রতিফলিত হয়েছে।ই-গভর্ন্যান্স ব্যবস্থার অবর্তমানে আয়কর প্রদানে পূর্ববর্তী ও সনাতন পদ্ধতি অনুসৃত হতো। সনাতন পদ্ধতিতে আয়কর প্রদান করতে চাইলে ডেভিড সাহেবকে নির্দিষ্ট অফিসে গিয়ে লাইন ধরে প্রথমে অপেক্ষা করতে হতো। এরপর অনেকক্ষণ অপেক্ষার পর হাতে হাতে টাকা প্রদান করতে পারতেন তিনি। কিন্তু দুর্নীতি, জবাবদিহিতা, দক্ষতা প্রভৃতির অভাবে তার টাকা আদৌ রাষ্ট্রীয় কোষাগারে জমা হলো কিনা বা কত টাকা জমা দেবার বিপরীতে কত টাকা জমা হলো, কবে জমা হলো প্রভৃতি তিনি জানতে পারতেন না। কিন্তু অনলাইনে জমাদানের মাধ্যমে তার সময় ও পরিশ্রম সাশ্রয় হয়েছে। আবার তিনি তাৎক্ষণিকভাবে জানতে পেরেছেন এবং নিশ্চিত হয়েছেন যে তার জমাকৃত অর্থের সর্বশেষ অবস্থান কোথায়। আর এতে সরকারও নির্বিঘ্নে দুর্নীতিমুক্তভাবে শতভাগ অর্থ গ্রহণ করতে পেরেছে, যা ই-গভর্ন্যান্স ব্যতীত সম্ভব ছিল না। আর এভাবেই দৈনন্দিন নাগরিক জীবনের বিভিন্ন স্তরে সেবার মান উন্নয়ন, সহজ ও দ্রুত সেবা, নিরাপদ, দক্ষ ও স্বচ্ছ সেবা নিশ্চিতকল্পে ই- গভর্ন্যান্সের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অসীম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।