উদ্দীপকটি ব্যবস্থাপনার কোন দিকটির প্রতি ইঙ্গিত করেছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি ইগভর্ন্যান্সের সুবিধা বা ইতিবাচক দিকটির প্রতি ইঙ্গিত করেছে। উদ্দীপকে বলা হয়েছে '৯০ এর দশকের শুরুতে এ প্রযুক্তি ব্যবহারের ফলে বেকারত্ব বাড়বে। কিন্তু বর্তমান সময়ে এর ইতিবাচক দিকটিই বেশি লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে বলা আছে যে, বর্তমানে বিভিন্ন দেশে ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে প্রশাসনে স্বচ্ছতা এবং দক্ষতা এসেছে। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থাপনায় সরকারের যাবতীয় কার্যক্রম কেনো, কোথায়, কখনো কিভাবে সম্পন্ন করা হচ্ছে তা সাধারণ জনগণ জানার সুযোগ পাচ্ছে। ই-গভর্নেন্স দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের সেবা তাদের দোর গোড়ার পৌঁছে দিচ্ছে। বিপুল সংখ্যক কাগজ-কলম ও জনবলের কাজ অতি অল্প সময়ে কাগজ-কলম ছাড়াই অল্প খরচে সম্পন্ন করা যাচ্ছে। এছাড়াও এ ব্যবস্থাপনা থেকে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, তথ্যের সহজলভ্যতা তৈরি হয়েছে, দ্রুততা ও বিভিন্ন নতুন নতুন সুবিধা সৃষ্টি হয়েছে। মানুষ পূর্বে যা ধারণা করেছিল অর্থাৎ বেকারত্ব বাড়বে, সে সম্ভাবনা আর নেই। কারণ, এ ব্যবস্থাপনার মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। আর এসব ইতিবাচক দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকটি ব্যবস্থাপনার কোন দিকটির প্রতি ইঙ্গিত করেছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর