শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব রায়হানের রাষ্ট্রে কোন ধরনের শাসন বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব রায়হানের রাষ্ট্রে ই-গভর্ন্যান্স শাসন বিদ্যমান। উদ্দীপকের জনাব রায়হান ই-গভর্ন্যান্স অর্থাৎ তথ্য ও প্রযুক্তি নির্ভর শাসনব্যবস্থার সুফল পাচ্ছে। ই-গভর্ন্যান্স হলো মূলত ইলেকট্রনিক গভর্ন্যান্সের সংক্ষিপ্ত রূপ। এ ধরনের শাসনব্যবস্থার অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এক কার্যকর সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য করা। এই ধরনের শাসন সরকারের স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে সাহায্য করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু। হয়েছে। যেমন- শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য আমরা বর্তমানে ঘরে বসেই পাচ্ছি। তাছাড়া সরকারের বিভিন্ন সেবা ও মেসেজ আমরা ঘরে বসে ক্ষুদে বার্তার মাধ্যমে পেয়ে যাচ্ছি। এছাড়াও বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ বিল, সরকারের বিভিন্ন কর পরিশোধ করে থাকি। শুধু তাই নয় বিভিন্ন জিনিসের নবায়নযোগ্য লাইসেন্সও ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। যেমনটি আমরা উদ্দীপকের জনাব রায়হানের ক্ষেত্রে দেখতে পাই। তিনিও ইন্টারনেটের মাধ্যমে নানাবিধ সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যা একটি রাষ্ট্রের ই-গভর্ন্যান্স বা তথ্য প্রযুক্তি নির্ভর শাসনব্যবস্থাকে নির্দেশ করে। অতএব বর্ণিত প্রেক্ষিতে রাষ্ট্রটিতে বিদ্যমান শাসনব্যবস্থাটি হলো ই-গভর্ন্যান্স।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব রায়হানের রাষ্ট্রে কোন ধরনের শাসন বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রায়হান একজন ব্যবসায়ী। তিনি অনলাইনের মাধ্যমে তার। কর পরিশোধ করেন। ব্যবসায়ে লাইসেন্স নবায়নের জন্য তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। যথাসময়ে তিনি ই-মেইলের মাধ্যমে তার নবায়নকৃত লাইসেন্স পেয়ে যান। [নটর ডেম কলেজ, ঢাকা]

উত্তর

সাইবার ক্রাইম প্রতিরোধ আইন দ্বারা মেধা পাচার নিয়ন্ত্রণ করা যায়।

উত্তর

ই-গভর্ন্যান্স ধারণাটি মূলত আধুনিক কালের একটি ধারণা। সরকারি সেবা বণ্টন, তথ্য সরবরাহ এবং অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) র ব্যবহারের মাধ্যমে সরকার ও জনগণ, সরকার ও ব্যরসায়িক গোষ্ঠী বা প্রতিষ্ঠান এবং সরকারের মধ্যকার বিভিন্ন সংস্থার আন্তঃযোগাযোগ প্রক্রিয়ায় পরিচালিত শাসনব্যবস্থাই হলো ই-গভর্ন্যান্স (e-Governance) | জাতিসংঘ এক সংজ্ঞায় বলেছে, সরকারি তথ্য ও নাগরিকসমূহের যাবতীয় তথ্য ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্ন্যান্স।

উত্তর

উদ্দীপকে জনাব রায়হানের রাষ্ট্রে ই-গভর্ন্যান্স শাসন বিদ্যমান। উদ্দীপকের জনাব রায়হান ই-গভর্ন্যান্স অর্থাৎ তথ্য ও প্রযুক্তি নির্ভর শাসনব্যবস্থার সুফল পাচ্ছে। ই-গভর্ন্যান্স হলো মূলত ইলেকট্রনিক গভর্ন্যান্সের সংক্ষিপ্ত রূপ। এ ধরনের শাসনব্যবস্থার অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এক কার্যকর সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য করা। এই ধরনের শাসন সরকারের স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি সরকার ও জনগণের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় এবং সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে সাহায্য করে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু। হয়েছে। যেমন- শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য আমরা বর্তমানে ঘরে বসেই পাচ্ছি। তাছাড়া সরকারের বিভিন্ন সেবা ও মেসেজ আমরা ঘরে বসে ক্ষুদে বার্তার মাধ্যমে পেয়ে যাচ্ছি। এছাড়াও বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ বিল, সরকারের বিভিন্ন কর পরিশোধ করে থাকি। শুধু তাই নয় বিভিন্ন জিনিসের নবায়নযোগ্য লাইসেন্সও ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। যেমনটি আমরা উদ্দীপকের জনাব রায়হানের ক্ষেত্রে দেখতে পাই। তিনিও ইন্টারনেটের মাধ্যমে নানাবিধ সরকারি ও বেসরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যা একটি রাষ্ট্রের ই-গভর্ন্যান্স বা তথ্য প্রযুক্তি নির্ভর শাসনব্যবস্থাকে নির্দেশ করে। অতএব বর্ণিত প্রেক্ষিতে রাষ্ট্রটিতে বিদ্যমান শাসনব্যবস্থাটি হলো ই-গভর্ন্যান্স।

উত্তর

জনাব রায়হানের রাষ্ট্রে ই-গভর্ন্যান্স শাসন বিদ্যমান রয়েছে এবং আমি একে একটি কাম্য, আদর্শ ও কল্যাণধর্ম শাসনব্যবস্থা হিসেবেই মূল্যায়ন করব। বর্তমানে আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার প্রয়াসে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর এ উদ্দেশ্য বাস্তবায়নে দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, কাজে ধীরগতি প্রভৃতি অন্যতম অন্তরায়। অপরদিকে, ই-গভর্ন্যান্স এ সকল অন্তরায়ের সমাধানান্তে রাষ্ট্রকে কল্যাণমূলক ও আদর্শ রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ করে। এছাড়াও রাষ্ট্রের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা করা অতীব জরুরি। আইনের শাসন, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা, স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ব্যবস্থা, জনগণের অংশগ্রহণ, তথ্যের অবাধ প্রবাহ, জবাবদিহিতা প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠে সুশাসন। সুশাসন নিশ্চিত হলে রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। আর এ সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো ই-গভর্ন্যান্স। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নে ই-গভর্ন্যান্স যেসব ভূমিকা পালন করে সেগুলো হলো জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন, সরকারি দপ্তরগুলোর দক্ষতা বৃদ্ধি, আইনের প্রয়োগ শক্তিশালীকরণ, অর্থনৈতিক ক্ষেত্রসমূহে নাগরিক অগ্রাধিকার উন্নীত করা, বঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধি, জনজীবনে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রভৃতি। তাছাড়া ই-গভর্ন্যান্সের মাধ্যমে দুর্নীতি দমন সহজ হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়। এতে করে দেশে রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। তাছাড়া ই- গভর্ন্যান্স তথা তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায়-বাণিজ্যের দ্রুত সম্প্রসারণ ঘটে। কারণ প্রযুক্তির উন্নয়নের ফলে বাণিজ্যিক কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন হয়। এর মাধ্যমে বিদেশে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হয়। ফলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই আমি বলতে পারি যে, রাষ্ট্রীয় উন্নয়নে ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠা করা অতীব জরুরি। আর তাই ই-গভর্ন্যান্সকে আমি প্রতিটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অত্যাবশ্যকীয় হিসেবে মূল্যায়ন করব।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।