উদ্দীপকে জনাব রায়হানের রাষ্ট্রের শাসন সম্পর্কে মূল্যায়ন কর।
উত্তর: জনাব রায়হানের রাষ্ট্রে ই-গভর্ন্যান্স শাসন বিদ্যমান রয়েছে এবং আমি একে একটি কাম্য, আদর্শ ও কল্যাণধর্ম শাসনব্যবস্থা হিসেবেই মূল্যায়ন করব। বর্তমানে আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার প্রয়াসে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আর এ উদ্দেশ্য বাস্তবায়নে দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, কাজে ধীরগতি প্রভৃতি অন্যতম অন্তরায়। অপরদিকে, ই-গভর্ন্যান্স এ সকল অন্তরায়ের সমাধানান্তে রাষ্ট্রকে কল্যাণমূলক ও আদর্শ রাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ করে। এছাড়াও রাষ্ট্রের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা করা অতীব জরুরি। আইনের শাসন, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা, স্বাধীন বিচার বিভাগ, দক্ষ প্রশাসন ব্যবস্থা, জনগণের অংশগ্রহণ, তথ্যের অবাধ প্রবাহ, জবাবদিহিতা প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠে সুশাসন। সুশাসন নিশ্চিত হলে রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। আর এ সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো ই-গভর্ন্যান্স। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়নে ই-গভর্ন্যান্স যেসব ভূমিকা পালন করে সেগুলো হলো জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন, সরকারি দপ্তরগুলোর দক্ষতা বৃদ্ধি, আইনের প্রয়োগ শক্তিশালীকরণ, অর্থনৈতিক ক্ষেত্রসমূহে নাগরিক অগ্রাধিকার উন্নীত করা, বঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধি, জনজীবনে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রভৃতি। তাছাড়া ই-গভর্ন্যান্সের মাধ্যমে দুর্নীতি দমন সহজ হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়। এতে করে দেশে রাষ্ট্রীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। তাছাড়া ই- গভর্ন্যান্স তথা তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে ব্যবসায়-বাণিজ্যের দ্রুত সম্প্রসারণ ঘটে। কারণ প্রযুক্তির উন্নয়নের ফলে বাণিজ্যিক কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন হয়। এর মাধ্যমে বিদেশে দেশীয় পণ্যের বাজার সৃষ্টি হয়। ফলে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশীয় অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই আমি বলতে পারি যে, রাষ্ট্রীয় উন্নয়নে ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠা করা অতীব জরুরি। আর তাই ই-গভর্ন্যান্সকে আমি প্রতিটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য অত্যাবশ্যকীয় হিসেবে মূল্যায়ন করব।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রায়হানের রাষ্ট্রের শাসন সম্পর্কে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর