উদ্দীপকে উল্লিখিত প্রশাসন কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে তা বিশ্লেষণ কর।
উত্তর: ই-গভর্ন্যান্স প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে।সরকারের প্রশাসনিক প্রক্রিয়া ও কার্যক্রম এবং তথ্যাবলি সম্পর্কে নাগরিকরদের জানার সুযোগকেই বলা হয় প্রশাসনিক স্বচ্ছতা।। অন্যদিকে প্রশাসনের কোনো কাজের ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা অর্থাৎ কৃত কোনো কাজের জন্য দায়বস্তুতার প্রতিশ্রুতি। এ দায়দায়িত্বের স্বীকারোক্তি হলো প্রশাসনিক জবাবদিহিতা। সরকারের এই প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ই-গভর্ন্যান্সের ভূমিকা সর্বাধিক। সরকারি কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ই-গভর্ন্যান্সের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। ই-গভর্ন্যান্স প্রক্রিয়ায় জনগণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই সরকারের বিভিন্ন কর্মকান্ড, সেবা তথা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে। এর ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং অধিকতর দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়।আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ডিজিটাল প্রযুক্তির আলোকে প্রচলিত ই-গভর্ন্যান্স ব্যবস্থা জনগণের সামনে সরকারের সকল কার্যক্রমের চিত্র উন্মুক্ত করে রাখে। ফলে জনগণ যেকোনো বিষয়ে সম্যক অবগত থাকে। এর ফলে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রশাসন কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর