শেয়ারFacebookWhatsApp

রিনার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে মালিক পক্ষ রিনাকে আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। রিনার প্রতি মালিক পক্ষের এই আচরণ নিঃসন্দেহে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের আত্মবিকাশে সাহায্য করে। অর্থনৈতিক অধিকার উপভোগের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে এবং নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র রিনাকে অর্থনৈতিক অধিকার হিসেবে চাকরি করার সুযোগ প্রদানের পাশাপাশি সঠিক মজুরি প্রদানেরও বিধান করেছে। যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। রিনা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সঠিক মজুরি লাভের অধিকার আদায়ের জন্য তার সহকর্মীদের সাথে একত্রিত হয়ে দাবি জানায়। কিন্তু মালিক পক্ষ রিনাসহ অন্যান্য নারী শ্রমিকদের এ অধিকার থেকে বঞ্চিত করে। এর ফলে রিনাসহ অন্যান্য নারী শ্রমিকদের কাজের গতি কমে যাবে এবং কাজের মান নিম্নমুখী হবে । যা সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করবে। রিনার প্রতি উল্লিখিত আচরণের কারণে অন্য নারীরাও পোশাক শিল্পে কাজ করতে নিরুৎসাহিত হতে পারে। অথচ তৈরি পোশাক খাতের বেশিরভাগ কর্মীই নারী। তাই নারীরা কর্মক্ষেত্রে না এলে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতিতেও ভূমিকা রাখবে। এর ফলে সমাজ ও রাষ্ট্রে নারীর সার্বিক ক্ষমতায়নও পিছিয়ে পড়বে। নারী-পুরুষ বৈষম্য বৃদ্ধি পাবে। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে । পরিশেষ বলা যায়, রিনার প্রতি মালিক পক্ষের আচরণ অনৈতিক ও বেআইনি। রিনার প্রতি মালিক পক্ষের এই আচরণ সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে ব্যাহত করবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রিনার প্রতি মালিক পক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে…

উদ্দীপক

রিনা একজন পোশাক কর্মী। রিনাসহ তার অন্যান্য সহকর্মীরা দীর্ঘদিন যাবৎ তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ মালিক পক্ষ তার প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি।

Dhaka · 2019

উত্তর

আইন হলো সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুনের সমষ্টি, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।

উত্তর

মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে বাঁচতে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার । যে কোনো ধরনের নির্যাতন ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে মানবাধিকারের ধারণা বিকাশ লাভ করেছে। মানবাধিকার বর্তমানে বিশ্বজুড়ে সভ্য সমাজে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। জীবনধারণ করা, ন্যায়বিচার পাওয়া, অবাধ ও মুক্ত চিন্তা, মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার ইত্যাদি কয়েকটি মানবাধিকার । জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে মানবাধিকারগুলো এক ধরনের হয়ে থাকে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে। এ মানদণ্ডের ভিত্তিতে বিশ্বজুড়ে জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি যাচাই করা যেতে পারে । করা যেতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বলে আমি মনে করি । যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে, তাকে অর্থনৈতিক অধিকার বলে । কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ করার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত । উদ্দীপকে বর্ণিত নারী শ্রমিকরা এ অর্থনৈতিক অধিকার থেকেই বঞ্চিত হয়েছে। উদ্দীপকে দেখা যায়, পোশাক কর্মী রিনা ও তার অন্যান্য সহকর্মীরা দীর্ঘদিন যাবত তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি । অর্থাৎ নারী শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ন্যায্য মজুরি লাভের অধিকার অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকদের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে মালিক পক্ষ রিনাকে আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। রিনার প্রতি মালিক পক্ষের এই আচরণ নিঃসন্দেহে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের আত্মবিকাশে সাহায্য করে। অর্থনৈতিক অধিকার উপভোগের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে এবং নাগরিক জীবন সুন্দর ও সার্থক হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্র রিনাকে অর্থনৈতিক অধিকার হিসেবে চাকরি করার সুযোগ প্রদানের পাশাপাশি সঠিক মজুরি প্রদানেরও বিধান করেছে। যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার। রিনা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সঠিক মজুরি লাভের অধিকার আদায়ের জন্য তার সহকর্মীদের সাথে একত্রিত হয়ে দাবি জানায়। কিন্তু মালিক পক্ষ রিনাসহ অন্যান্য নারী শ্রমিকদের এ অধিকার থেকে বঞ্চিত করে। এর ফলে রিনাসহ অন্যান্য নারী শ্রমিকদের কাজের গতি কমে যাবে এবং কাজের মান নিম্নমুখী হবে । যা সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করবে। রিনার প্রতি উল্লিখিত আচরণের কারণে অন্য নারীরাও পোশাক শিল্পে কাজ করতে নিরুৎসাহিত হতে পারে। অথচ তৈরি পোশাক খাতের বেশিরভাগ কর্মীই নারী। তাই নারীরা কর্মক্ষেত্রে না এলে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে, যা সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অর্থনীতিতেও ভূমিকা রাখবে। এর ফলে সমাজ ও রাষ্ট্রে নারীর সার্বিক ক্ষমতায়নও পিছিয়ে পড়বে। নারী-পুরুষ বৈষম্য বৃদ্ধি পাবে। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে । পরিশেষ বলা যায়, রিনার প্রতি মালিক পক্ষের আচরণ অনৈতিক ও বেআইনি। রিনার প্রতি মালিক পক্ষের এই আচরণ সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে ব্যাহত করবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।