'X [গণিত] রাষ্ট্রের নারীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'X [গণিত] রাষ্ট্রের নারীরা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যেসব অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়, সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। ভোট প্রদান করা, নির্বাচিত হওয়ার অধিকার, শাসনকাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া, সরকারের কাজে মতামত প্রকাশ করা ইত্যাদি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। আর অর্থনৈতিক অধিকার বলতে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা লাভ করাকে বোঝায়। দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থ উপার্জনের অধিকার, ব্যবসা-বাণিজ্য করার অধিকার, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র শিল্প-কারখানা প্রতিষ্ঠার অধিকার, কর্মলাভের অধিকার, পারিশ্রমিকের অধিকার ইত্যাদি অর্থনৈতিক অধিকারের উদাহরণ। উদ্দীপকে লক্ষ করা যায়, 'X [গণিত] রাষ্ট্রের নারীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এবং তাদের ভোটাধিকার নেই। এছাড়া কর্মক্ষেত্রে তারা বিভিন্ন বিধি-নিষেধের বেড়াজালে বন্দী। যেহেতু নির্বাচিত হওয়ার অধিকার এবং ভোটাধিকার রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত, সেহেতু এ দুটি অধিকার না থাকায় 'X [গণিত] রাষ্ট্রের নারীরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আর কর্মক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ থাকার কারণে তারা অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। কেননা কর্মলাভের অধিকার অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'X রাষ্ট্রের নারীরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর