শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আলোচ্য বিষয়টি কিভাবে একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে আশ্রক গ্রহণের সাহায্য করে? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের আলোচ্য বিষয়টি হলো মানবাধিকার। এ মানবাধিকার একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণের সাহায্য করে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবতার জন্য সর্বজনীন মানবাধিকার বিষয়ক এক ঐতিহাসিক দলিল অনুমোদন করে। এই শিরোনাম মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। তাই মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তির অধিকার। মানুষ জন্মগতভাবে সমঅধিকার ও সমমর্যাদাসম্পন্ন। ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ-সুবিধা দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশ হতে পারে না, তাই মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। সকল মানুষের এমন কতগুলো অধিকার ভোগ করা উচিত যা তার নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য একান্ত প্রয়োজন। এসব অধিকারই মৌলিক অধিকার। জাতিসংঘ (UNO) - এর মতে," মানব জীবনে যেসব সুযোগ-সুবিধা ভোগের দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশিত হয় না, সেগুলোই হলো মানবাধিকার ।"উদ্দীপকে শিক্ষক জাতিসংঘ কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ-সুবিধার কথা বলেছেন যার ক্ষেত্র বিশ্বব্যাপী বিস্তৃত এটা কোনো ব্যক্তি নিজ রাষ্ট্রে নিরাপত্তাবোধ না করলে তাকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে সাহায্য করে। শিক্ষকের এরূপ বর্ণনায় স্পষ্টত জাতিসংঘের মানবাধিকার সনদের ১৩ও ১৪ নং ধারায় বলা হয়েছে, " প্রত্যেকে রাষ্ট্রের মধ্যে সর্বত্র চলাচল, নির্দেশ ত্যাগ ও স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার পাবে। প্রত্যেকেই নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য অন্য দেশে আশ্রয় নিতে পারবে। " এরূপ ঘোষণা জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে প্রদান করা হয়েছে। এরূপ ঘোষণা মানুষ হিসেবে মানুষকে যে কোনো রাষ্ট্রে আশ্রয় গ্রহণে অধিকার প্রদান করা হয়েছে। ফলে কোন দেশের সরকার ইচ্ছা করলে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিকে ধরে এনে শাস্তি দিতে পারেনা। আর এভাবেই মানবাধিকার একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে নিরাপদ আশ্রয় গ্রহণে সহায়তা প্রদান করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে আলোচ্য বিষয়টি কিভাবে একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে আশ্রক গ…

উদ্দীপক

শিক্ষক শ্রেণিকক্ষে বললেন যে, রাষ্ট্র জনগণের জন্য কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করে যার পরিধি নিজ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ । অন্যদিকে, জাতিসংঘ কর্তৃক কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে যার ক্ষেত্র বিশ্বব্যাপী বিস্তৃত। এতে কোন ব্যক্তি নিজ রাষ্ট্রের নিরাপত্তাবোধ না করলে তাকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে সাহায্য করে।

Sylhet · 2022

উত্তর

বাংলাদেশের তথ্য অধিকার আইন ২০০৯ সালে পাশ হয়।

উত্তর

কর্তব্য ও অধিকার এই দুটি ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত ধারণা। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। আসলে কর্তব্য ও অধিকার নাগরিকতার দুটি দিক। নাগরিকদের যেমন কর্তব্য আছে তেমনি রয়েছে অধিকার। কর্তব্য পালন না করে অধিকার ভোগ যেমন অসম্ভব, তেমনি অধিকারের কথা ভুল কর্তব্য পালনে অবহেলা অন্যায়।তাই কর্তব্য ও অধিকার এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। একটি ছাড়া অন্যটি অর্থহীন। সংক্ষেপে অধিকার ও কর্তব্য সামাজিক চেতনার দুটি দিক মাত্র এবং উভয়ই সামাজিক বোধ থেকে উদ্ভূত।

উত্তর

শিক্ষক রাষ্ট্রের যে ধরনের সুযোগ সুবিধার কথা বলেছেন তা হলো নাগরিকের অধিকার। অধিকার হলো ব্যক্তির জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধা। এটি একটি ব্যাপক ধারণা। একজন নাগরিকের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা এর অন্তর্ভুক্ত। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ও সার্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্র কোনো বিষয়কে অধিকার হিসেবে তখনই বিবেচনা নেয়, যখন সেটি সবার জন্য কল্যাণকর মনে হয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, এমন কোনো দাবি অধিকার হিসেবে বিবেচিত হবে না। স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের স্বাধীনতা, পরিবার গঠন, শিক্ষা লাভ, নির্বাচনে ভোটদান কারী ইত্যাদি নাগরিকের অধিকার। সমূহ একটি রাষ্ট্রের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। উদ্দীপকে শিক্ষক শ্রেণীকক্ষে বললেন যে, রাষ্ট্র জনগণের জন্য কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করে যার পরিধি নিজ রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। এরূপ বর্ণনায় নাগরিকের অধিকার প্রকাশ পায়। কেননা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল সুযোগ-সুবিধা নাগরিকের অধিকারকে নির্দেশ করে। এসব অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি এবং রাষ্ট্রের সকল নাগরিক এগুলো ভোগ করতে পারে।

উত্তর

উদ্দীপকের আলোচ্য বিষয়টি হলো মানবাধিকার। এ মানবাধিকার একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণের সাহায্য করে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্ব মানবতার জন্য সর্বজনীন মানবাধিকার বিষয়ক এক ঐতিহাসিক দলিল অনুমোদন করে। এই শিরোনাম মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। তাই মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তির অধিকার। মানুষ জন্মগতভাবে সমঅধিকার ও সমমর্যাদাসম্পন্ন। ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ-সুবিধা দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশ হতে পারে না, তাই মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। সকল মানুষের এমন কতগুলো অধিকার ভোগ করা উচিত যা তার নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য একান্ত প্রয়োজন। এসব অধিকারই মৌলিক অধিকার। জাতিসংঘ (UNO) - এর মতে," মানব জীবনে যেসব সুযোগ-সুবিধা ভোগের দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশিত হয় না, সেগুলোই হলো মানবাধিকার ।"উদ্দীপকে শিক্ষক জাতিসংঘ কর্তৃক স্বীকৃত কিছু সুযোগ-সুবিধার কথা বলেছেন যার ক্ষেত্র বিশ্বব্যাপী বিস্তৃত এটা কোনো ব্যক্তি নিজ রাষ্ট্রে নিরাপত্তাবোধ না করলে তাকে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করতে সাহায্য করে। শিক্ষকের এরূপ বর্ণনায় স্পষ্টত জাতিসংঘের মানবাধিকার সনদের ১৩ও ১৪ নং ধারায় বলা হয়েছে, " প্রত্যেকে রাষ্ট্রের মধ্যে সর্বত্র চলাচল, নির্দেশ ত্যাগ ও স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার পাবে। প্রত্যেকেই নির্যাতন থেকে আত্মরক্ষার জন্য অন্য দেশে আশ্রয় নিতে পারবে। " এরূপ ঘোষণা জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে প্রদান করা হয়েছে। এরূপ ঘোষণা মানুষ হিসেবে মানুষকে যে কোনো রাষ্ট্রে আশ্রয় গ্রহণে অধিকার প্রদান করা হয়েছে। ফলে কোন দেশের সরকার ইচ্ছা করলে অন্য রাষ্ট্রে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিকে ধরে এনে শাস্তি দিতে পারেনা। আর এভাবেই মানবাধিকার একজন ব্যক্তিকে অন্য রাষ্ট্রে নিরাপদ আশ্রয় গ্রহণে সহায়তা প্রদান করে থাকে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।