উদ্দীপকে বর্ণিত জরিনা বেগম কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জরিনা বেগম সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজের সভ্য জীবন যাপনের সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য অপরিহার্য।সামাজিক অধিকারগুলো হচ্ছে জীবনধারণের অধিকার, জনস্বাস্থ্য ও শিক্ষার অধিকার, মতামত প্রকাশের অধিকার, ধর্মচর্চার অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, পরিবার গঠনের ইত্যাদি । এসব অধিকার ব্যতীত ব্যক্তি তার ব্যক্তিত্বপূর্ণ বিকাশ ঘটাতে পারে না। সুস্থ, সুন্দর ও সহ্য জীবন যাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য। উদ্দীপকে জরিনা বেগমের স্বামী ২০১০ সালে এক বিঘা জমি দেখে মারা যায়। তিনি তার দুটি নাবালক কন্যা সন্তান নিয়ে উক্ত জমিতে টিনের ঘর বানিয়ে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন। পার্শ্ববর্তী ভূমিদস্যু মি. 'ক'- এর চোখ পরে বিধবা জরিনা ও তার শিশুসন্তানদের ভূমির উপর। অকস্মাৎ তারা ভূমি দখল করে নেয়। এরূপ বর্ণনায় জরিনা সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ নিজ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সম্পতি ভোগের অধিকার আছে। কেউ যাতে জোর করে অন্যের সম্পতি দখল করতে না পারে তার পর্যাপ্ত ব্যবস্থার নামই সম্পত্তি ভোগের অধিকার। আর উদ্দীপকে জরিনা যে অধিকার থেকে বঞ্চিত, যা সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জরিনা বেগম কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল? ব্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর