'জনাব 'H [গণিত] ও জনাব 'T” এর কার্যক্রমের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।' মতামত দাও।
উত্তর: জনাব 'H [গণিত] এর কার্যক্রমে অধিকার ও জনাব 'T” এর কার্যক্রমে কর্তব্যের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে। তাই অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। যেমন- আমার বেঁচে থাকার অধিকার আছে, তেমনি আমার কর্তব্য হলো অন্যের জীবননাশের চেষ্টা না করা। তাই অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে রাষ্ট্রের যা অধিকার নাগরিকের তা কর্তব্য। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই এদের পারস্পরিক সম্পর্ক খুবই নিবিড়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'জনাব 'H ও জনাব 'T” এর কার্যক্রমের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ।'…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর