বক্সের '?' চিহ্নিত স্থানে কোন অধিকার হবে? নির্ণয় কর। নৈতিক অধিকারের সাথে নির্ণেয় অধিকারের কোনো পার্থক্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: বক্সের '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার হবে। আইনগত অধিকার বলতে ব্যক্তির সে সব অধিকারকে বোঝায়, যা রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত, অনুমোদিত এবং সংরক্ষিত। আর নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি যা মানুষের বিচারবুদ্ধি ও নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভূত। নৈতিক ও আইনগত অধিকারের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। মানুষের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে যে অধিকারের জন্ম হয় তাকে নৈতিক অধিকার বলা হয়। পক্ষান্তরে, রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত অধিকারকে বলা হয় আইনগত অধিকার। আইনগত অধিকারের পেছনে রয়েছে রাষ্ট্রের স্বীকৃতি। নৈতিক অধিকারের পেছনে থাকে মানবিক দৃষ্টিভঙ্গি। আইনগত অধিকার অমান্যকারীকে রাষ্ট্রীয় আইনে শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। কিন্তু নৈতিক অধিকার অমান্যকারীর শাস্তির বিধান নেই। তবে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন হতে হয়। সম্পত্তি, শিক্ষা ও চলাফেরার অধিকার, বাক-স্বাধীনতা প্রভৃতি আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। অন্যদিকে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া, প্রতিবেশীদের কাছ থেকে সুন্দর আচরণ পাওয়া, ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের শ্রদ্ধা লাভ প্রভৃতি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। মানুষ একে অপরের নৈতিক অধিকার স্বীকার করে মনুষ্যত্ববোধ থেকে। আর আইনগত অধিকার স্বীকার করে রাষ্ট্রের শাস্তির ভয়ে। তাই বলা যায়, ধরন, আওতা ও প্রভাবের বিবেচনায় নৈতিক ও আইনগত অধিকারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বক্সের '?' চিহ্নিত স্থানে কোন অধিকার হবে? নির্ণয় কর। নৈতিক অধিকারে…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর