উদ্দীপকে সুনাগরিকতার দৃষ্টিতে রহমানের কর্তব্যের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: একজন সুনাগরিক হিসেবে উদ্দীপকে বর্ণিত রহমান আইনগত কর্তব্যের অন্তর্ভুক্ত অর্থনৈতিক কর্তব্য পালন করেছেন। রাষ্ট্রের উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ কাজে নাগরিকের অংশগ্রহণকে অর্থনৈতিক কর্তব্য বলা হয়। আধুনিক রাষ্ট্রগুলো কল্যাণমূলক রাষ্ট্র। নাগরিকের কল্যাণের জন্য রাষ্ট্র বহুবিধ উন্নয়নমূলক কাজ করে থাকে। এ উন্নয়নমূলক কাজের ব্যয়ভারের মূল উৎস হলো নাগরিক প্রদত্ত প্রত্যক্ষ ও পরোক্ষ কর । তাই রাষ্ট্রের অধিকার ভোগের জন্য প্রত্যেক নাগরিকের নিয়মিত কর প্রদান করা অবশ্য কর্তব্য। উদ্দীপকে বর্ণিত রহমান এ অর্থনৈতিক কর্তব্যই পালন করেছেন। উদ্দীপকে লক্ষ করা যায়, তরুণ উদ্যোক্তা রহমান ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ কারখানায় বিনিয়োগ করেন। তিনি প্রতি মাসে লাভ থেকে ব্যাংকের ঋণ পরিশোধ করেন। ধীরে ধীরে তিনি বড় কারখানার মালিক হন এবং তিনি নিয়মিত কর পরিশোধ করেন। যেহেতু নিয়মিত কর প্রদান করা অর্থনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত, সেহেতু বলা যায়, উদ্দীপকে বর্ণিত রহমানের কর্তব্য হলো আইনগত কর্তব্যের অন্তর্ভুক্ত অর্থনৈতিক কর্তব্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুনাগরিকতার দৃষ্টিতে রহমানের কর্তব্যের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর