শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রে নারীরা কর্তব্য পালনে নিরুৎসাহিত হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত 'X [গণিত] রাষ্ট্রের নারীরা কর্তব্য পালনে নিরুৎসাহিত হবে বলে আমি মনে করি । অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে। অধ্যাপক লাস্কি বলেন, 'আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরকে অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত রয়েছে।' কিন্তু উদ্দীপকে অধিকার ও কর্তব্যের এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অসামঞ্জস্যতা লক্ষ করা যায়। কেননা উদ্দীপকে বর্ণিত 'X [গণিত] রাষ্ট্র সেখানকার নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। 'X [গণিত] রাষ্ট্রের এরূপ কর্মকাণ্ড নিঃসন্দেহে সেখানকার নারীদের কর্তব্য পালনে নিরুৎসাহিত করবে। রাষ্ট্র নাগরিকদের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকদের যা অধিকার, রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে রাষ্ট্রের যা অধিকার, নাগরিকের তা কর্তব্য । সুতরাং দেখা যাচ্ছে, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক। এ প্রেক্ষিতে 'X [গণিত] রাষ্ট্রের নারীদের অধিকার বঞ্চিত করে তাদের নিকট থেকে কর্তব্য পালন আশা করা যায় না। পরিশেষে বলা যায়, অধিকার ভোগ করলে কর্তব্য পালন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কিন্তু 'X [গণিত] রাষ্ট্র সেদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই 'X [গণিত] রাষ্ট্রের নারীরা তাদের কর্তব্য পালনে নিরুৎসাহিত হবে বলে আমি মনে করি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর, উদ্দীপকে বর্ণিত রাষ্ট্রে নারীরা কর্তব্য পালনে নিরুৎ…

উদ্দীপক

প্রবাসী বন্ধুর আমন্ত্রণে রেজাউল 'XX^{\prime} রাষ্ট্রে বেড়াতে গিয়ে জানতে পারে যে, এ রাষ্ট্রের নারীরা রাষ্ট্র প্রদত্ত অন্যান্য অধিকার ভোগ করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এমনকি তাদের ভোটাধিকারও নেই । তাছাড়া কর্মক্ষেত্রে সেখানকার নারীরা বিভিন্ন বিধি- নিষেধের বেড়াজালে বন্দী।

Rajshahi · 2019

উত্তর

ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত একটি বিশাল নেটওয়ার্ক। এর মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়।

উত্তর

সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতগুলো ধ্যান-ধারণা ও আদর্শের সমষ্টিকে নৈতিকতা বলে। এটি মানুষের আচার-আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ Morality, যা ল্যাটিন Moralitas শব্দ থেকে এসেছে। যার অর্থ আচরণ (manner), চরিত্র (character) বা যথার্থ আচরণ (proper behaviour)। ন্যায় ও সঠিক পথে থাকা হচ্ছে নৈতিকতা। এর প্রভাবে মানুষ আইন মেনে চলে, শৃঙ্খলা পরিপন্থি কাজ থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। নৈতিকতা মূলত ব্যক্তিগত এবং সামাজিক ব্যাপার। এর পেছনে সার্বভৌম কর্তৃপক্ষের কর্তৃত্ব থাকে না। বিবেকের দংশনই নৈতিকতার বড় রক্ষাকবচ।

উত্তর

'XX^{\prime} রাষ্ট্রের নারীরা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যেসব অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ করে দেয়, সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। ভোট প্রদান করা, নির্বাচিত হওয়ার অধিকার, শাসনকাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া, সরকারের কাজে মতামত প্রকাশ করা ইত্যাদি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। আর অর্থনৈতিক অধিকার বলতে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা লাভ করাকে বোঝায়। দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থ উপার্জনের অধিকার, ব্যবসা-বাণিজ্য করার অধিকার, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র শিল্প-কারখানা প্রতিষ্ঠার অধিকার, কর্মলাভের অধিকার, পারিশ্রমিকের অধিকার ইত্যাদি অর্থনৈতিক অধিকারের উদাহরণ। উদ্দীপকে লক্ষ করা যায়, 'XX^{\prime} রাষ্ট্রের নারীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এবং তাদের ভোটাধিকার নেই। এছাড়া কর্মক্ষেত্রে তারা বিভিন্ন বিধি-নিষেধের বেড়াজালে বন্দী। যেহেতু নির্বাচিত হওয়ার অধিকার এবং ভোটাধিকার রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত, সেহেতু এ দুটি অধিকার না থাকায় 'XX^{\prime} রাষ্ট্রের নারীরা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আর কর্মক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ থাকার কারণে তারা অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। কেননা কর্মলাভের অধিকার অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত 'XX^{\prime} রাষ্ট্রের নারীরা কর্তব্য পালনে নিরুৎসাহিত হবে বলে আমি মনে করি । অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। নাগরিকগণ নিজ নিজ অধিকারের বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য পালন করে থাকে। অধ্যাপক লাস্কি বলেন, 'আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরকে অযৌক্তিক ও অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত রয়েছে।' কিন্তু উদ্দীপকে অধিকার ও কর্তব্যের এই পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অসামঞ্জস্যতা লক্ষ করা যায়। কেননা উদ্দীপকে বর্ণিত 'XX^{\prime} রাষ্ট্র সেখানকার নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। 'XX^{\prime} রাষ্ট্রের এরূপ কর্মকাণ্ড নিঃসন্দেহে সেখানকার নারীদের কর্তব্য পালনে নিরুৎসাহিত করবে। রাষ্ট্র নাগরিকদের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। নাগরিকদের যা অধিকার, রাষ্ট্রের তা কর্তব্য। অপরদিকে রাষ্ট্রের যা অধিকার, নাগরিকের তা কর্তব্য । সুতরাং দেখা যাচ্ছে, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক। এ প্রেক্ষিতে 'XX^{\prime} রাষ্ট্রের নারীদের অধিকার বঞ্চিত করে তাদের নিকট থেকে কর্তব্য পালন আশা করা যায় না। পরিশেষে বলা যায়, অধিকার ভোগ করলে কর্তব্য পালন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কিন্তু 'XX^{\prime} রাষ্ট্র সেদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। তাই 'XX^{\prime} রাষ্ট্রের নারীরা তাদের কর্তব্য পালনে নিরুৎসাহিত হবে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।