কৃষকদের উক্ত অধিকার রক্ষায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কৃষকরা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের এ অধিকার রক্ষায় বেশকিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অর্থনৈতিক অধিকার বলতে অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা লাভ করাকে বোঝায়। উদ্দীপকে বর্ণিত কৃষকরা এ অর্থনৈতিক অধিকার থেকেই বঞ্চিত হচ্ছে। তাদের এ অধিকার রক্ষার জন্য আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। কেননা নাগরিকের অধিকার সংরক্ষণের প্রধান উপায় হচ্ছে আইন। আইনের সার্বিক প্রয়োগ অধিকারকে সুরক্ষিত করে। উদ্দীপকে বর্ণিত কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রে আইনের শাসন থাকলে নাগরিকরা নিজ নিজ অধিকার ভোগ করতে পারে। আইনের শাসনের পাশাপাশি কৃষকদেরকেও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। কৃষকরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং তা রক্ষার জন্য সচেষ্ট হয় তাহলে অন্য কেউ তাদের অধিকার খর্ব করতে পারবে না। কৃষকদের পাশাপাশি রাষ্ট্রকেও কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক অধিকার উদ্দীপকে উল্লেখিত কৃষকসহ সব নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। এ অধিকার রক্ষার জন্য সরকার ও নাগরিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কৃষকদের উক্ত অধিকার রক্ষায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? বিশ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর