উদ্দীপকে বর্ণিত শিবলী ও তার মালিকের দেশের মধ্যে কোন দেশ গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট রয়েছে? তার সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিবলী ও তার মালিকের দেশের মধ্যে শিবলীর দেশ গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট রয়েছে।যে শাসনব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করে তাকে গণতন্ত্র বলে। এটি বর্তমান বিশ্বের সবচাইতে কাঙ্ক্ষিত ও জনপ্রিয় শাসনব্যবস্থা। মানবাধিকার, সার্বভৌমত্ব, শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি প্রত্যয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। উদ্দীপকে শিবলীর দেশেও গণতন্ত্রের বেশকিছু বিষয় বিদ্যমান। যার দ্বারা বোঝা যায় তার দেশের সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট রয়েছে। উল্লিখিত বিষয়গুলোর সাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আরও যেসব বিষয় লক্ষ করা যায় তা হলো- ১.রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ্রগহণ করে। এর ফলে সর্বোত্তম শাসন নিশ্চিত হয়।২. দায়িত্বশীল শাসন ব্যবস্থা: গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসকগণের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। গণতন্ত্রে সরকার জনগণের নিকট তাদের কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকে।৩. আইনের শাসন প্রতিষ্ঠা: আইনের দৃষ্টিতে সকল ব্যক্তি সমান। আর গণতন্ত্রই সকলকে আইনের নিকট সমানভাবে আশ্রয় লাভের সুযোগ নিশ্চিত করে। ৪. মৌলিক অধিকার নিশ্চিতকরণ: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের মৌলিক অধিকারসমূহ সংবিধানে লিপিবদ্ধকরণ এবং এর প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করা হয়।৫. জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা: গণতন্ত্রে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ইচ্ছানুযায়ী সরকার গঠন ও পরিচালিত হয়। জনমতকে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিবলী ও তার মালিকের দেশের মধ্যে কোন দেশ গণতন্ত্র প্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর