সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
উত্তর: সুজনের দেশের জনগোষ্ঠীকে সামাজিক, রাজনৈতিক এবং সর্বোপরি মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।যেসব অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে থাকে তাকেই রাজনৈতিক অধিকার বলে। আর মানবাধিকার হলো এমন কতগুলো অধিকার যা নাগরিক জীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য জাতি- ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-নির্ধন নির্বিশেষে সকলের একান্ত প্রয়োজন। উদ্দীপকে আমরা দেখতে পাই, সুজনের দেশের জনগোষ্ঠী সে দেশের সেনাবাহিনী কর্তৃক নিপীড়িত ও নির্যাতিত হয়ে সীমান্ত পেরিয়ে পাশ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন আর কোনো দেশের নাগরিক নয়। এর ফলে তারা ব্যক্তি স্বাধীনতা, আইনের চোখে সমানাধিকারের মতো সামাজিক অধিকার, স্থায়ীভাবে বসবাস করার মতো রাজনৈতিক অধিকার পাচ্ছে না। এমনকি এই দুর্দশায় পতিত জনগোষ্ঠী ন্যূনতম মানবাধিকার থেকেও বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা …
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর