শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর 'M [গণিত] দেশে একটি গোষ্ঠী ও সংস্থা অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানবিক মান-মর্যাদা সংরক্ষণের জন্য যেসব অধিকারের নিশ্চয়তা বিধান অপরিহার্য সেগুলোই মানবাধিকার। জাতিসংঘ 'মানবাধিকার' বিষয়টিকে সংজ্ঞায়িত করেছে এভাবে: 'মানুষ তার জীবনে যেসব সুযোগ-সুবিধা ভোগের দাবিদার এবং যেগুলো ব্যতীত তার ব্যক্তিত্ব বিকশিত হয় না সেগুলোই হলো মানবাধিকার।' জাতিসংঘের ঘোষণায় আরও বলা হয়েছে, মানবাধিকার ভোগের বেলায় জাতি-ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, নির্বিশেষে নাগরিকতার দৃষ্টিতে সকলেই সমান। এক্ষেত্রে কোনো রকম পার্থক্য বা ভেদাভেদ করা হবে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে (General Assembly) মানুষের মৌলিক মানবাধিকারগুলো ঘোষিত হয়। যেখানে জাতিসংঘ সনদের ৩ থেকে ৩০ নম্বর ধারা পর্যন্ত প্রায় ২৮ টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেয়া হয়েছে।জাতিসংঘ যেসব মানবাধিকারের কথা উল্লেখ করেছে সেগুলো সবই রোহিঙ্গাদের ক্ষেত্রে অনুপস্থিত। তারা নাগরিক অধিকারের পাশাপাশি মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। তারা ভোটাধিকার, কর্মসংস্থানের অধিকার ও আইনের আশ্রয়লাভের অধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গারা সে দেশের সামরিক বাহিনী ও একটি গোষ্ঠী দ্বারা প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এসব অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য এবং আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী দেশগুলোতে তারা আশ্রয় নিচ্ছে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উল্লিখিত ঘটনার স্বারা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচর…

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

উত্তর

নাগরিকের নীতিবোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় তাকে নৈতিক কর্তব্য বলে।

উত্তর

আমলাতন্ত্রের একটি বড় ত্রুটি হলো লালফিতার দৌরাত্ম্য। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্বের নজিরকে অন্ধভাবে অনুসরণ করে অতি আনুষ্ঠানিকতা পালনকে লালফিতার দৌরাত্ম্য বলা হয়। আমলাতন্ত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদসোপানভিত্তিতে কাগজপত্রের অনুমোদন প্রক্রিয়া পরিচালিত হয়, যা সময়সাপেক্ষ। এতে নাগরিকের মানবিক দিক উপেক্ষিত হয় এবং হয়রানি বেড়ে যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার তথা মানবাধিকার থেকে বঞ্চিত। একজন মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা লাভ করে তাই মানবাধিকার। আবার নাগরিক হিসেবে যেসব অধিকার ছাড়া ব্যক্তি সুষ্ঠুভাবে সামাজিক জীবন যাপন করতে পারে না সেগুলোকে সামাজিক অধিকার বলা হয়। এ অধিকার মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য অপরিহার্য। স্বাধীন-জীবন ধারণ, মত প্রকাশের স্বাধীনতা, যথাযথ শিক্ষা লাভ, আইনের চোখে সমানাধিকার প্রভৃতি সামাজিক অধিকার। আবার রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য নাগরিকগণ যে সমস্ত অধিকার লাভ করে তাই রাজনৈতিক অধিকার। এ অধিকার ভোগের মাধ্যমেই একজন নাগরিক নিজেকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারে। ভোট দান, নির্বাচন করা, সরকারের সমালোচনা করা, সরকারি চাকরি লাভ প্রভৃতি রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার হলো অভাব ও দারিদ্রদ্র্য থেকে মুক্ত হয়ে একজন ব্যক্তির অর্থনৈতিক জীবনে নিরাপত্তা লাভ। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভ, অবকাশ লাভ প্রভৃতি এধরনের অধিকার। উদ্দীপকে দেখা যাচ্ছে M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার; সর্বোপরি মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর 'MM^{\prime} দেশে একটি গোষ্ঠী ও সংস্থা অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানবিক মান-মর্যাদা সংরক্ষণের জন্য যেসব অধিকারের নিশ্চয়তা বিধান অপরিহার্য সেগুলোই মানবাধিকার। জাতিসংঘ 'মানবাধিকার' বিষয়টিকে সংজ্ঞায়িত করেছে এভাবে: 'মানুষ তার জীবনে যেসব সুযোগ-সুবিধা ভোগের দাবিদার এবং যেগুলো ব্যতীত তার ব্যক্তিত্ব বিকশিত হয় না সেগুলোই হলো মানবাধিকার।' জাতিসংঘের ঘোষণায় আরও বলা হয়েছে, মানবাধিকার ভোগের বেলায় জাতি-ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, নির্বিশেষে নাগরিকতার দৃষ্টিতে সকলেই সমান। এক্ষেত্রে কোনো রকম পার্থক্য বা ভেদাভেদ করা হবে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে (General Assembly) মানুষের মৌলিক মানবাধিকারগুলো ঘোষিত হয়। যেখানে জাতিসংঘ সনদের ৩ থেকে ৩০ নম্বর ধারা পর্যন্ত প্রায় ২৮ টি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেয়া হয়েছে।জাতিসংঘ যেসব মানবাধিকারের কথা উল্লেখ করেছে সেগুলো সবই রোহিঙ্গাদের ক্ষেত্রে অনুপস্থিত। তারা নাগরিক অধিকারের পাশাপাশি মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। তারা ভোটাধিকার, কর্মসংস্থানের অধিকার ও আইনের আশ্রয়লাভের অধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গারা সে দেশের সামরিক বাহিনী ও একটি গোষ্ঠী দ্বারা প্রতিনিয়ত অত্যাচার, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এসব অত্যাচার থেকে মুক্তি লাভের জন্য এবং আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী দেশগুলোতে তারা আশ্রয় নিচ্ছে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উল্লিখিত ঘটনার স্বারা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।