উদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর রাজনৈতিক অধিকার ফিরে পেল।যে সকল অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। যেমন- ভোট দানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি। এই অধিকারগুলো নাগরিককে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক অধিকার সংবিধান অথবা আইনের দ্বারা স্বীকৃত। রাষ্ট্রে রাজনৈতিক অধিকার কেবল নাগরিকগণই ভোগ করতে পারেন। বিদেশিরা এ অধিকার ভোগ করতে পারে না।উদ্দীপকে দেখা যাচ্ছে A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহলবিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়েছে। এ ভোটদান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দেশের নাগরিক হিসেবে তাদের রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ সৃষ্টি হয়েছে। কেননা সকল গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। আর এ অধিকার বলেই একজন নাগরিক সরকারের প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করে। উদ্দীপকের B রাষ্ট্রের ছিটমহলবাসীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। দীর্ঘদিন পর হলেও তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'B দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর