প্রদত্ত উদ্দীপকে নারীর কোন অধিকার আদায়ের কথা বলা হয়েছে?
উত্তর: প্রদত্ত উদ্দীপকে নারীর কর্মের অধিকার ও ন্যায্য মজুরি লাভের অধিকারের কথা বলা হয়েছে।অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। রাষ্ট্র ও সমাজের সকল মানুষের সমান সুযোগ-সুবিধা লাভের অধিকার রয়েছে। নারী- পুরুষ সকলেরই সমান পারিশ্রমিক ও কাজের সমান সুযোগের অধিকার রয়েছে। উদ্দীপকে এ অধিকার আদায়ের লক্ষ্যেই সমাবেশ করা হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই, নারী দিবস উপলক্ষে নারীরা এক বিশাল সমাবেশ করে তাদের দাবি তুলে ধরে, যা কর্মের অধিকার ও ন্যায্য মজুরি লাভের অধিকারের মত অর্থনৈতিক অধিকারসমূহকে ইঙ্গিত করে। প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের কর্মের অধিকার একটি গুরুত্বপূর্ণ আইনগত অধিকার। ব্যক্তির যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া ও কাজ করার ক্ষমতাকে কর্মের অধিকার বলে। শ্রমিকের শ্রমের ন্যায্য মজুরি লাভের অধিকার একটি স্বীকৃত অধিকার। শ্রমের মান, পরিমাণ ও দায়িত্বের সঙ্গে সঙ্গতি রক্ষা করে শ্রমের যথার্থ মূল্য প্রদান করা উচিত। এ ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা উচিত নয়। সমাজের সকল নারীরই যোগ্যতানুসারে পুরুষের সমান পারিশ্রমিক ও কাজের সমান সুযোগ-সুবিধা লাভের অধিকার রয়েছে। কিন্তু বাস্তবক্ষেত্রে এ বিষয়ের যথাযথ প্রয়োগ লক্ষ করা যায় না। নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আবার সমান কাজ করেও অনেক সময় নারীরা পুরুষের তুলনায় অনেক কম পারিশ্রমিক পায়। তাই বলা যায়, উদ্দীপকেও নারীর কাজের সমান সুযোগ ও পারিশ্রমিকের তথাঅর্থনৈতিক অধিকারের বিষয়টি প্রকাশ পেয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপকে নারীর কোন অধিকার আদায়ের কথা বলা হয়েছে?
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর