শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধরনের কর্তব্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম রাজনৈতিক কর্তব্যকে নির্দেশ করে।কর্তব্য হচ্ছে রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগের বিনিময়ে রাষ্ট্রের প্রতি নাগরিকের পালনীয় দায়িত্ব। রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষকে নানা ধরনের কর্তব্য পালন করতে হয়। এর মধ্যে রাজনৈতিক কর্তব্য অন্যতম। মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি যে কর্তব্য পালন করে, তাই রাজনৈতিক কর্তব্য। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মেনে চলা, যোগ্য প্রার্থীকে ভোট দান করা, নির্বাচনে প্রার্থী হওয়া রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রভৃতি। একজন সচেতন নাগরিক হিসেবে মঈনুদ্দীন স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সততার সাথে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি বাছাই করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেছেন। তার এ কাজটি রাষ্ট্রের প্রতি নাগরিকের রাজনৈতিক কর্তব্যকে তুলে ধরে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দিনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম কোন ধর…

উদ্দীপক

জনাব মঈনুদ্দীন 'ক' রাষ্ট্রের একজন সচেতন নাগরিক। তিনি দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি তাঁর ওপর আরোপিত করও নিয়মিত প্রদান করে থাকেন। তিনি তাঁর এলাকার অন্যান্যদেরকেও তার মতো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।

Dhaka · 2017

উত্তর

জনমত হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে জনগণের একটি উল্লেখযোগ্য অংশের যুক্তিবাদী, কল্যাণকামী, সুস্পষ্ট ও দৃঢ় মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।

উত্তর

চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক সংঘবদ্ধ জনসমষ্টি, যাদের কর্মকান্ড রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে প্রভাবিত করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারের কাছে তাদের দাবি-দাওয়া উত্থাপন করে। দাবি-দাওয়া আদায় না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। সরকারের নীতিবিরুদ্ধ কাজের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তোলে। আবার নানা বিষয়ে সরকারকে যৌক্তিক পরামর্শ প্রদান করে। সরকারের নীতি নির্ধারণে অনেক সময় এরা আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকার ফলে সরকার জনকল্যাণমুখী এবং বাস্তবধর্মী সিন্ধান্ত গ্রহণে বাধ্য থাকে। তাদের ভূমিকার ফলে অনেক সময় সরকার স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত থেকেও দূরে সরে আসে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মঈনুদ্দীনের যোগ্য প্রার্থী বাছাই কার্যক্রম রাজনৈতিক কর্তব্যকে নির্দেশ করে।কর্তব্য হচ্ছে রাষ্ট্র প্রদত্ত অধিকার উপভোগের বিনিময়ে রাষ্ট্রের প্রতি নাগরিকের পালনীয় দায়িত্ব। রাষ্ট্রের নাগরিক হিসেবে মানুষকে নানা ধরনের কর্তব্য পালন করতে হয়। এর মধ্যে রাজনৈতিক কর্তব্য অন্যতম। মানুষ রাজনৈতিক ব্যবস্থার প্রতি যে কর্তব্য পালন করে, তাই রাজনৈতিক কর্তব্য। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, আইন মেনে চলা, যোগ্য প্রার্থীকে ভোট দান করা, নির্বাচনে প্রার্থী হওয়া রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রভৃতি। একজন সচেতন নাগরিক হিসেবে মঈনুদ্দীন স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোট প্রদান করে যোগ্য প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সততার সাথে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি বাছাই করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেছেন। তার এ কাজটি রাষ্ট্রের প্রতি নাগরিকের রাজনৈতিক কর্তব্যকে তুলে ধরে।

উত্তর

রাষ্ট্রের অন্যান্য নাগরিকগণ যদি জনাব মঈনুদ্দীনের মতো দায়িত্ব ও কর্তব্য পালন করে তবে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।সুশাসন হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ, দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং কল্যাণধর্মী শাসনব্যবস্থা। জনগণের সর্বাধিক কল্যাণ সাধনই সুশাসনের লক্ষ্য। তাই জনগণ রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগের পাশাপাশি যদি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ও অনুগত থেকে সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করে, তবে কল্যাণধর্মী রাষ্ট্র ও সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে। যা সুশাসন প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। উদ্দীপকের মঈনুদ্দীন একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক। তিনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করেন। তার মতো প্রত্যেক নাগরিক যদি সচেতন হন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে আদর্শ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। নাগরিকগণ যদি শৃঙ্খলাপূর্ণ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, তবে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে। তাছাড়া নিয়মিত কর প্রদান করা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করা, রাষ্ট্রীয় আদেশ নিষেধ মেনে চললে ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে ওঠে। যা সুশাসন বিকাশের পথকে মসৃণ করে তোলে। সবার মধ্যে দায়িত্বশীলতা, জবাবদিহিতা সৃষ্টি হলে সহজ ও সাবলীলভাবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়।পরিশেষে বলা যায়, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে জনগণের কার্যকর অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। সুতরাং নাগরিকগণ যদি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে কর্তব্য পালন করে, তবে সুশাসন প্রতিষ্ঠা এবং তা অব্যাহত রাখা সম্ভবপর হবে। সুতরাং প্রত্যেক নাগরিকের উচিত মঈনুদ্দীনের মতো কর্তব্য পালন করে সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালন করা।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।