উদ্দীপকে উল্লিখিত বর্জনীয় কাজ দুটি কোন ধরনের কর্তব্যের পর্যায়ভুক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. 'ক'-এর বর্জনীয় কাজ দুইটি রাজনৈতিক কর্তব্যের পর্যায়ভুক্ত।রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ আবশ্যিকভাবে রাষ্ট্রের প্রতি যেসব কর্তব্য পালন করে তাকে রাজনৈতিক কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোট দান করা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের মি. 'ক' এর নির্বাচনে ভোট না দেওয়া এবং আইন অমান্য করা রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। উদ্দীপকের মি, 'ক' নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। এ ছাড়াও সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালত কর্তৃক শাস্তিভোগ করেছেন। তার এই প্রতিবেশীকে প্রহার করার মাধ্যমে আইন অমান্য করার দিকটি ফুটে উঠেছে। তার বর্জিত এ কাজ দুটি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। সকল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে ভোটদানের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা একজন সুনাগরিকের রাজনৈতিক কর্তব্য। এ ছাড়াও রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা তথা আইন মান্য করা প্রতিটি নাগরিকের অন্যতম কর্তব্য। সকল নাগরিকের উচিত রাষ্ট্রের সকল আইন মেনে চলার মাধ্যমে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা এবং জনজীবনকে অর্থবহ করে তোলা।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, মি. 'ক' এর বর্জনীয় দুটি কাজ অর্থাৎ ভোট প্রদান ও আইন অমান্য করা নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বর্জনীয় কাজ দুটি কোন ধরনের কর্তব্যের পর্যায়ভুক্ত?…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর