শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি, 'ক' রাষ্ট্র প্রদত্ত যেসব সুযোগ-সুবিধা ভোগ করে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত সকল প্রকার নাগরিক অধিকার বা সুযোগ-সুবিধা ভোগ করে।অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। প্রতিটি নাগরিকের সুন্দর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য কতগুলো সামাজিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধার যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক স্বাধীনতারও প্রয়োজন। যেমন- অন্ন, বস্তু ও কর্মের সংস্থান এবং অভাব থেকে মুক্তি। উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত এসকল অধিকার ভোগ করে থাকেন।মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত আইনগত অধিকার যেমন- সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সুযোগ-সুবিধা বা অধিকার ভোগ করে থাকেন। সামাজিক অধিকারের মধ্যে জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, চুক্তি, মত প্রকাশ, সভা-সমিতি, ধর্মীয়, আইনের দৃষ্টিতে সমতা, পরিবার গঠন, ভাষা ও কৃষ্টি সংরক্ষণ, শিক্ষা, খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি ভোগ করে। রাজনৈতিক অধিকারের মধ্যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, নির্বাচন, সরকারি চাকরি লাভ, চাকরির আবেদন করা, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, সরকারি কার্যকলাপের সমালোচনা করার অধিকার ইত্যাদি ভোগ করে। অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার ইত্যাদি ভোগ করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি, 'ক' রাষ্ট্র প্রদত্ত যেসব সুযোগ-সুবিধা ভোগ করে ত…

উদ্দীপক

মি. 'ক' বাংলাদেশের নাগরিক। রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা ভোগ করলেও রাষ্ট্রের প্রতি করণীয় সম্পর্কে তিনি অসচেতন। তিনি নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালত কর্তৃক শাস্তি ভোগ করেছেন।

Dinajpur · 2017

উত্তর

অধিকার হলো সমাজের সকলের জন্য কল্যাণকর কতকগুলো সুযোগ-সুবিধা, যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে না।

উত্তর

যে সকল অধিকার একজন নাগরিককে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণের সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলে। রাজনৈতিক অধিকার সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত। নাগরিকের চারটি রাজনৈতিক অধিকার হলো: ১. ভোটদানের অধিকার ২. নির্বাচিত হওয়ার অধিকার ৩. সরকারি চাকুরি লাভের অধিকার ৪. সরকারের সমালোচনা করার অধিকার।

উত্তর

উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত সকল প্রকার নাগরিক অধিকার বা সুযোগ-সুবিধা ভোগ করে।অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। প্রতিটি নাগরিকের সুন্দর সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য কতগুলো সামাজিক ও রাজনৈতিক সুযোগ-সুবিধার যেমন প্রয়োজন, তেমনি অর্থনৈতিক স্বাধীনতারও প্রয়োজন। যেমন- অন্ন, বস্তু ও কর্মের সংস্থান এবং অভাব থেকে মুক্তি। উদ্দীপকের মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত এসকল অধিকার ভোগ করে থাকেন।মি. 'ক' রাষ্ট্রপ্রদত্ত আইনগত অধিকার যেমন- সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সুযোগ-সুবিধা বা অধিকার ভোগ করে থাকেন। সামাজিক অধিকারের মধ্যে জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, চুক্তি, মত প্রকাশ, সভা-সমিতি, ধর্মীয়, আইনের দৃষ্টিতে সমতা, পরিবার গঠন, ভাষা ও কৃষ্টি সংরক্ষণ, শিক্ষা, খ্যাতি বা সম্মান লাভের অধিকার ইত্যাদি ভোগ করে। রাজনৈতিক অধিকারের মধ্যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, নির্বাচন, সরকারি চাকরি লাভ, চাকরির আবেদন করা, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, সরকারি কার্যকলাপের সমালোচনা করার অধিকার ইত্যাদি ভোগ করে। অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠনের অধিকার ইত্যাদি ভোগ করে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. 'ক'-এর বর্জনীয় কাজ দুইটি রাজনৈতিক কর্তব্যের পর্যায়ভুক্ত।রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকগণ আবশ্যিকভাবে রাষ্ট্রের প্রতি যেসব কর্তব্য পালন করে তাকে রাজনৈতিক কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোট দান করা ইত্যাদি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। তাই উদ্দীপকের মি. 'ক' এর নির্বাচনে ভোট না দেওয়া এবং আইন অমান্য করা রাজনৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। উদ্দীপকের মি, 'ক' নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। এ ছাড়াও সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালত কর্তৃক শাস্তিভোগ করেছেন। তার এই প্রতিবেশীকে প্রহার করার মাধ্যমে আইন অমান্য করার দিকটি ফুটে উঠেছে। তার বর্জিত এ কাজ দুটি নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোটাধিকার নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত। সকল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে ভোটদানের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা একজন সুনাগরিকের রাজনৈতিক কর্তব্য। এ ছাড়াও রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা তথা আইন মান্য করা প্রতিটি নাগরিকের অন্যতম কর্তব্য। সকল নাগরিকের উচিত রাষ্ট্রের সকল আইন মেনে চলার মাধ্যমে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করা এবং জনজীবনকে অর্থবহ করে তোলা।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, মি. 'ক' এর বর্জনীয় দুটি কাজ অর্থাৎ ভোট প্রদান ও আইন অমান্য করা নাগরিকের রাজনৈতিক কর্তব্যের অন্তর্ভুক্ত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।