শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত অধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের করণীয় কী? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত অধিকার তথা মানবাধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের নানা রকম করণীয় রয়েছে।মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। যখন কোনো জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বৈশ্বিক মানবতার ওপরও আঘাত। তাই ব্যক্তির জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র ও সমাজকে সচেতন, সক্রিয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্দীপকে বর্ণিত গাজা নগরীতে চলমান সংকট মানবাধিকার লঙ্ঘনের এক জ্বলন্ত উদাহরণ। খাদ্য, পানি, চিকিৎসা ও চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে হাজারো মানুষ, বঞ্চিত হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এমন পরিস্থিতি মোকাবিলায় সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বহুমাত্রিক। সর্বপ্রথম, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও চুক্তিগুলো অনুসরণ করে আক্রান্ত জনগণের পাশে দাঁড়ানো জরুরি। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধবিরোধী কূটনৈতিক তৎপরতা চালানো হতে পারে তাৎক্ষণিক করণীয়। পাশাপাশি, নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বজুড়ে জনমত গঠন ও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াও মানবাধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে দোষীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নারী ও শিশুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। সর্বোপরি, মানবাধিকারের বিষয়ে শিক্ষা, সচেতনতা এবং দারিদ্র্য দূরীকরণ এসব উদ্যোগ একটি সহনশীল সমাজ গঠনে সহায়ক।অতএব এটা বলা সমীচীন যে, মানবাধিকারের সুরক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক নৈতিকতার প্রশ্ন। রাষ্ট্র ও সমাজের সমন্বিত পদক্ষেপেই মানবিক বিপর্যয় রোধ এবং মানবতার কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত অধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের করণীয় কী? বিশ্লেষণ কর।

উদ্দীপক

ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর শাজাবাসি খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে।

Mymensingh · 2025

উত্তর

আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে।

উত্তর

আইনগত অধিকার বলতে সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং যার পেছনে রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন বিরাজ করে। যেমন- সম্পত্তির অধিকার। আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয়।

উত্তর

উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার।উদ্দীপকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর গাজাবাসি খাদ্য, ঔষধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কেননা, মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অধিকার তথা মানবাধিকার রক্ষায় সমাজ ও রাষ্ট্রের নানা রকম করণীয় রয়েছে।মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। যখন কোনো জনগোষ্ঠী তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তখন তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বৈশ্বিক মানবতার ওপরও আঘাত। তাই ব্যক্তির জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় রাষ্ট্র ও সমাজকে সচেতন, সক্রিয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্দীপকে বর্ণিত গাজা নগরীতে চলমান সংকট মানবাধিকার লঙ্ঘনের এক জ্বলন্ত উদাহরণ। খাদ্য, পানি, চিকিৎসা ও চলাচলের স্বাধীনতার মতো মৌলিক অধিকার থেকে হাজারো মানুষ, বঞ্চিত হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এমন পরিস্থিতি মোকাবিলায় সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বহুমাত্রিক। সর্বপ্রথম, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও চুক্তিগুলো অনুসরণ করে আক্রান্ত জনগণের পাশে দাঁড়ানো জরুরি। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধবিরোধী কূটনৈতিক তৎপরতা চালানো হতে পারে তাৎক্ষণিক করণীয়। পাশাপাশি, নির্যাতিত জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বজুড়ে জনমত গঠন ও গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াও মানবাধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে দোষীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। নারী ও শিশুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা যায়। সর্বোপরি, মানবাধিকারের বিষয়ে শিক্ষা, সচেতনতা এবং দারিদ্র্য দূরীকরণ এসব উদ্যোগ একটি সহনশীল সমাজ গঠনে সহায়ক।অতএব এটা বলা সমীচীন যে, মানবাধিকারের সুরক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক নৈতিকতার প্রশ্ন। রাষ্ট্র ও সমাজের সমন্বিত পদক্ষেপেই মানবিক বিপর্যয় রোধ এবং মানবতার কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।