"অধিকার ও ছকে বর্ণিত প্রশ্নচিহ্নিত স্থানের বিষয়টির মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক।"-মূল্যায়ন কর।
উত্তর: "অধিকার ও ছকে বর্ণিত প্রশ্নচিহ্নিত '?' বিষয়টি অর্থাৎ কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক” কথাটি যথার্থ এবং সঠিক।অধিকার ও কর্তব্যের ধারণা পরস্পর সম্পর্কযুক্ত। রাষ্ট্র ব্যক্তিকে আইনসংগত অধিকার প্রদানের মাধ্যমে তার সার্বিক বিকাশে সহায়তা করে। রাষ্ট্রের নিকট থেকে অধিকার পাওয়ার বিনিময়ে কিছু কর্তব্য পালন করতে হয়। এজন্য রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুই পিঠ। অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি মনে করেন "কর্তব্য সম্পাদনের সাথে সম্পর্কহীন অধিকার দাবির কোনো অর্থ নেই।” অধিকার বলতে কর্তব্য এবং কর্তব্য বলতে অধিকারকে বোঝায়। কারও অধিকার বলতে যেমন তার কর্তব্য বোঝায় তেমনি একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য বোঝায়। অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্যে সমাজের কল্যাণ নিহিত। সমাজে বসবাসের জন্য মানুষ যেসব দাবি করে সেগুলো সমাজ কর্তৃক গৃহীত হয়ে অধিকার ও কর্তব্য হিসেবে বিবেচিত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নাগরিক জীবনে অধিকার ও কর্তব্যের ধারণা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অধিকার ব্যতীত নাগরিক জীবন যেমন কল্পনা করা যায় না, তেমনি কর্তব্য ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পতিত হবে।সুতরাং আমরা বলতে পারি, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অপরের পরিপূরক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"অধিকার ও ছকে বর্ণিত প্রশ্নচিহ্নিত স্থানের বিষয়টির মধ্যে সম্পর্ক অত…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর