উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের কোন অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।মানুষ পৃথিবীতে জন্মগতভাবে যে সকল সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটে না সে সকল সুযোগ-সুবিধা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আইনগত ও নৈতিক অধিকারগুলোর মধ্যে সেসব অধিকারকে মানবাধিকার বলা হয়, যা পৃথিবীর সকল মানুষ শুধু মানুষ হিসেবে দাবি করতে পারে। প্রকৃতপক্ষে মানব পরিবারের সকল সদস্যের জন্য সহজাত, সর্বজনীন ও হস্তান্তরযোগ্য কিছু অধিকারই হলো মানবাধিকার।উদ্দীপকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা নগরীতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে অধিকাংশই শিশু। সব ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর গাজাবাসি খাদ্য, ঔষধ, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। নিজ মাতৃভূমিতে অবাধে চলাফেরায় বাধা দেওয়ার কারণে তাদের জীবন বাধাগ্রস্ত হচ্ছে। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কেননা, মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফিলিস্তিনি জনগণের কোন অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর