উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের 'আইন' বিষয়টি ফুটে উঠেছে। আইন বলতে সমাজজীবনের কতকগুলো সুনির্দিষ্ট নিয়মকানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইনই মানুষের অধিকারের সুরক্ষা প্রদান করে। আইন ভঙ্গকারীর জন্য শাস্তির বিধান আছে বলে মানুষ আইন মান্য করে। ফলে নিরাপদ সুন্দর ও সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন নিশ্চিত হয়। এজন্য আইনকে জনকল্যাণের অপরিহার্য উপাদান বলা হয়। উদ্দীপকের রিয়া ও রোদ যে বিষয় নিয়ে কথা বলছিল, সেটি আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি- • জনকল্যাণে অপরিহার্য। এ থেকে বোঝা যায়, তারা আইন নিয়ে আলোচনা করছিল। আইনের বৈশিষ্ট্যাবলি নিম্নরূপ- আইন সামাজিক ও রাজনৈতিক কর্তৃত্বের দ্বারা স্বীকৃত ও অনুমোদিত। সমাজে বসবাসকারী সকলকে আইন মেনে চলতে হয়। আইনের দৃষ্টিতে সকলেই সমান। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, বংশ, ধর্ম, প্রভৃতির প্রেক্ষিতে আইনের কোনো তারতম্য ঘটে না। এটি মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের অন্যতম উপাদান। কারণ সম্ভাব্য শাস্তির ভয়ে মানুষ আইন লঙ্ঘন হতে বিরত থাকে। সামাজিক ও রাজনৈতিক সর্বক্ষেত্রেই আইন প্রযোজ্য। এছাড়া আইন সর্বদা সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্যগুল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর