তুমি কি মনে কর, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জনাব মনজুর ও আইরিন বেগম একই ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব মনজুর আহমদ এবং আইরিন বেগম আলাদা দুটি অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। জনাব মনজুর আহমদ রাজনৈতিক অধিকার এবং আইরিন বেগম অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক ভোট দেওয়ার এবং নির্বাচনে অংশগ্রহণ করার ও প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে। সর্বজনীন ভোটাধিকার ব্যবস্থার সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকের এই অধিকার ভোগের সুযোগ তৈরি করে- এটি নাগরিকের রাজনৈতিক অধিকার। অন্যদিকে, অর্থনৈতিক অধিকার হলো দৈনন্দিন অন্নসংস্থানের ব্যাপারে যুক্তিসংগত অর্থ খুঁজে পাওয়ার সুযোগ ও নিরাপত্তা। ব্যক্তি তার যোগ্যতা ও দক্ষতা অনুসারে কর্মে নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সকল শ্রমিক ও কর্মী সমান সুযোগ-সুবিধা লাভ করবে। নারী-পুরুষ সমান বেতন পাওয়ার অধিকার অর্থনৈতিক অধিকারভুক্ত।উদ্দীপকে জনাব মনজুর আহমদ জাতীর নির্বাচনে ভোট দিতে পারেননি ফলে তিনি তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে, জনাব আইরিন বেগম একই পরিমাণ সময় কাজ করে পুরুষের তুলনায় কম মজুরি পান, যা তাকে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জনাব মনজুর ও আইরিন…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর