উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব মাহাতাব বিশ্বাস কোন ধরনের কর্তব্য পালন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব মাহাতাব বিশ্বাস 'সামাজিক কর্তব্য' পালন করছেন।সমাজের অংশ হিসেবে রাষ্ট্রের নাগরিকদের অনেকগুলো সুযোগ-সুবিধা ভোগের বিনিময়ে কতকগুলো কর্তব্য পালন করতে হয় এসব কর্তব্য কয়েকটি ভাগে বিভক্ত। এর মধ্যে সামাজিক কর্তব্য অন্যতম। মানুষ সামাজিক জীব। সমাজের প্রয়োজনে নাগরিকদের অনেক সামাজিক কর্তব্য পালন করতে হয়। সমাজে বসবাসরত অবস্থায় সমাজের প্রয়োজনে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গঠন ও পরিচালনা, সামাজিক অনুষ্ঠানাদি আয়োজন ও অংশগ্রহণ, সন্তানাদিকে শিক্ষিত ও সামাজিক করে গড়ে তোলা। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা ইত্যাদি সামাজিক কর্তব্যের অন্তর্ভুক্ত। এছাড়াও সামাজিক নিয়মকানুন মেনে চলাও সামাজিক কর্তব্য হিসেবে বিবেচিত।উদ্দীপকে জনাব মাহাতাব বিশ্বাস একজন সৎ মানুষ। তিনি বড়দের সম্মান করেন এবং ছোটদের স্নেহ করেন। সামাজিক নিয়মকানুন ও প্রথা মেনে চলেন। অন্যদের পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি চিকিৎসাসেবা সংঘ প্রতিষ্ঠা করেছেন। সুতরাং বলা যায়, জনাব মাহাতাব বিশ্বাস সামাজিক কর্তব্য পালন করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব মাহাতাব বিশ্বাস কোন ধরনের কর্তব্য পালন…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর