উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব শরাফত কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শরাফত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কেননা রাজনৈতিক অধিকারের অন্যতম দুইটি ধরন হলো জনমত গঠন ও সরকারের সমালোচনা করার অধিকার।রাজনৈতিক অধিকার হলো সে সকল অধিকারের সমষ্টি, যেগুলোর মাধ্যমে সুনাগরিকগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ সরকারের সকল কাজের সমালোচনা করতে পারেন। সরকার নাগরিকের অধিকার বা স্বার্থবিরোধী কোনো কাজ করলে নাগরিকগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সকল নাগরিক সরকারের সমালোচনা করার ও যেকোনো বিষয়ে প্রতিবাদ ও এর বিরুদ্ধে জনমত গঠনের অধিকার রাখেন। সরকার এক্ষেত্রে কোনোরূপ বাধা সৃষ্টি কিংবা হয়রানি করতে পারবে না।উদ্দীপকে একটি বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয় সৃষ্টি করলে জনাব শরাফত প্রকল্পটির কঠোর সমালোচনা করেন এবং এ প্রকল্প বন্ধ করার জন্য জনমত তৈরি করেন। এর ফলে তিনি সরকারের হয়রানির শিকার হন, যা তাকে তার রাজনৈতিক অধিকার ভোগ থেকে বঞ্চিত করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ জনাব শরাফত কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন? ব্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর