সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় উক্ত অধিকারের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় "সামাজিক অধিকার" অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় 'সামাজিক অধিকার' অপরিহার্য। সামাজিক অধিকার বলতে স্বাভাবিক জীবনযাপনের জন্য সহায়ক, জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য কতকগুলো মৌলিক অধিকারের সমষ্টিকে বোঝায়। এসব অধিকার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ভিত্তি গড়ে তোলে। এসব অধিকার নিশ্চিত হলে সমাজে মানুষ বৈষম্য বা বঞ্চনার শিকার না হয়ে সমান সুযোগ লাভ করে এবং ব্যক্তি ও রাষ্ট্রের উন্নয়ন সাধন করতে পারে। সামাজিক অধিকার মানুষের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। যার ফলে নাগরিকরা সক্রিয়ভাবে সমাপ্ত ও রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এটি সামাজিক স্থিতিশীলতা ও সংহতি রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। সুন্দর সমাজ কেবল প্রযুক্তিগত বা অবকাঠামোগত উন্নয়নের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না, বরং মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সমান অধিকার নিশ্চিত করার ভিত্তিতেই গড়ে ওঠে।তাই পরিশেষে বলা যায়, সুন্দর মানবিক সমাজ প্রতিষ্ঠা ও টেকসই সমাজ গঠনের জন্য রাষ্ট্রের আইনের মাধ্যমে স্বীকৃত সামাজিক অধিকারের গুরুত্ব ব্যাপক ও অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুন্দর ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় উক্ত অধিকারের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর