উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত '?' স্থানে আমার পাঠ্যবইয়ের পঠিত নাগরিকের কর্তব্য বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে নাগরিকের যেসব দ্বায়িত্ব পালন করতে হয় তাকে 'নাগরিক কর্তব্য' বলা হয়। নাগরিকগণ রাষ্ট্র থেকে অনেক সুযোগ-সুবিধা ভোগ করার জন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা ও আদেশ-নিষেধ মেনে চলা নাগরিকের অন্যতম প্রধান কর্তব্য। সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা সকল নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্র পরিচালনা ও নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো সরকার কর্তৃক ধার্যকৃত কর নিয়মিতভাবে যথাসময়ে আদায় করা। আবার, সততার সাথে ভোটদান করা নাগরিকের নৈতিক কর্তব্য।উদ্দীপকে তিনটি বিষয় বলা হয়েছে। যথা- আইন মান্য করা, ভোটাধিকার প্রয়োগ করা ও নিয়মিত কর প্রদান করা। যা নাগরিকের কর্তব্যকে নির্দেশ করে।তাই পরিশেষে বলতে পারি, উদ্দীপকে প্রশ্নচিহ্নিত "?” স্থানে নাগরিকের কর্তব্যের বিষয়টি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে প্রশ্নচিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্র…
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর