শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কৃষকেরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে কৃষকেরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে জীবনকে সুখ- স্বাচ্ছন্দপূর্ণ ও নিরাপদ করে তোলে তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠন করার অধিকার, ফসলের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পিছনে প্রধান কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের। কিন্তু কৃষকরা তাদের শ্রমের ও ফসলের ন্যায্য মূল্য পায় না । কারণ মধ্যস্বত্ত্বভোগীরা তেমন কোনো কষ্ট না করেই এই লাভের অংশ ভোগ করে। দেখা গেল যে কৃষকের ফলানো একটি ফসলের মূল্য করা কেজি প্রতি ৩০ টাকা করে পায়। শহরাঞ্চলে যেই পণ্যটিই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে কৃষক নামমাত্র একটা লাভ করলেও যারা মধ্যস্বত্ব ভোগী, পণ্যটা সরবরাহ করার বিনিময়ে কৃষকদের চেয়ে অনেকাংশের বেশি লাভবান হয়। এখানে কৃষকের শ্রমের মর্যাদা ও অর্থনৈতিক অধিকার হরণ করা হচ্ছে । তারা উপর্যুক্ত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের কৃষকেরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকের। কিন্তু এই কৃষকেরা বাজারে ন্যায্য দাম পায় না। অথচ মধ্যস্বত্বভোগীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভবান হয়। প্রকৃতপক্ষে কৃষকদের উন্নয়ন ছাড়া কৃষির অব্যাহত উন্নয়ন ধরে রাখা সম্ভব হবে না।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীণ কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়।

উত্তর

মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে। মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে আদালতের মাধ্যমে তার অধিকার ফেরত পেতে পারে। এক্ষেত্রে আদালত রায়ের মাধ্যমে সরকারকে ঐসব বঞ্চিত ব্যক্তিদের অধিকার ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

উত্তর

উদ্দীপকে কৃষকেরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে জীবনকে সুখ- স্বাচ্ছন্দপূর্ণ ও নিরাপদ করে তোলে তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠন করার অধিকার, ফসলের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পিছনে প্রধান কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের। কিন্তু কৃষকরা তাদের শ্রমের ও ফসলের ন্যায্য মূল্য পায় না । কারণ মধ্যস্বত্ত্বভোগীরা তেমন কোনো কষ্ট না করেই এই লাভের অংশ ভোগ করে। দেখা গেল যে কৃষকের ফলানো একটি ফসলের মূল্য করা কেজি প্রতি ৩০ টাকা করে পায়। শহরাঞ্চলে যেই পণ্যটিই ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে কৃষক নামমাত্র একটা লাভ করলেও যারা মধ্যস্বত্ব ভোগী, পণ্যটা সরবরাহ করার বিনিময়ে কৃষকদের চেয়ে অনেকাংশের বেশি লাভবান হয়। এখানে কৃষকের শ্রমের মর্যাদা ও অর্থনৈতিক অধিকার হরণ করা হচ্ছে । তারা উপর্যুক্ত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

উত্তর

কৃষকদের উক্ত অধিকার রক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। অর্থনৈতিক অধিকার লাভের ক্ষেত্রে কৃষকরা সবচেয়ে অবহেলা বঞ্চনার শিকার। পাইকার, মধ্যস্বত্ত্বভোগী, মুনাফালোভী ব্যবসায়ীদের ফাঁদে পড়ে কৃষকেরা বঞ্চিত। কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে জরুরী হলো পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার জন্য কৃষক, ব্যবসায়ী, সম্প্রসারণ কর্মী প্রভৃতি পেশার মধ্যে সমন্বয় ও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে। এগুলোর কার্যকারিতা' কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষায় তাদের কার্যক্রম বিস্তৃত করতে হবে এছাড়া কৃষকদের আধুনিক কৃষি ও বীজ ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। কৃষকদের আধুনিক বাজার ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে হবে। এছাড়াও কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষায় আরও কিছু পদক্ষেপ গ্ৰহণ করা যেতে পারে। সেগুলো হলো— ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বৃহৎ বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা, পণ্য পরিবহনকালীন চাঁদা, বন্ধ করা, প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ পণ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন করা, ইউনিয়ন পর্যায়ে বিপণন সেবা চালু করা, হিমাগার স্থাপন করা ইত্যাদি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।