কৃষকের উক্ত অধিকার রক্ষায় কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
উত্তর: কৃষকদের উক্ত অধিকার রক্ষায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। অর্থনৈতিক অধিকার লাভের ক্ষেত্রে কৃষকরা সবচেয়ে অবহেলা বঞ্চনার শিকার। পাইকার, মধ্যস্বত্ত্বভোগী, মুনাফালোভী ব্যবসায়ীদের ফাঁদে পড়ে কৃষকেরা বঞ্চিত। কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে জরুরী হলো পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার জন্য কৃষক, ব্যবসায়ী, সম্প্রসারণ কর্মী প্রভৃতি পেশার মধ্যে সমন্বয় ও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে। এগুলোর কার্যকারিতা' কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষায় তাদের কার্যক্রম বিস্তৃত করতে হবে এছাড়া কৃষকদের আধুনিক কৃষি ও বীজ ব্যবস্থা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। কৃষকদের আধুনিক বাজার ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে হবে। এছাড়াও কৃষকদের অর্থনৈতিক অধিকার রক্ষায় আরও কিছু পদক্ষেপ গ্ৰহণ করা যেতে পারে। সেগুলো হলো— ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বৃহৎ বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা, পণ্য পরিবহনকালীন চাঁদা, বন্ধ করা, প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ পণ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন করা, ইউনিয়ন পর্যায়ে বিপণন সেবা চালু করা, হিমাগার স্থাপন করা ইত্যাদি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
কৃষকের উক্ত অধিকার রক্ষায় কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর