তুমি কি মনে কর, 'A [গণিত] চিহ্নিত অধিকারের অনেকগুলো রক্ষাকবচ আছে? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, 'A [গণিত] চিহ্নিত অধিকার তথা আইনগত অধিকারের অনেকগুলো রক্ষাকবচ রয়েছে বলে আমি মনে করি। রাষ্ট্র নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারসমূহ প্রবর্তন ও সংরক্ষণ করে থাকে। যে ব্যবস্থা অবলম্বনের মাধ্যমে অধিকারকে রক্ষা করা যায় সেগুলোকে অধিকারের রক্ষাকবচ বলে। আইন, গণতন্ত্র, আইনের অনুশাসন, সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা, দায়িত্বশীল সরকার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি অধিকারের উল্লেখযোগ্য রক্ষাকবচ। আইন হচ্ছে অধিকারের প্রধান রক্ষাকবচ। কারণ রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে প্রদত্ত শাস্তির ভয়ে কেউ সাধারণত অন্যের অধিকার খর্ব করেন না। এক্ষেত্রে আইনের অনুশাসন বিশেষ ভূমিকা পালন করে। আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হয় তখন অধিকারসমূহ রক্ষিত হয়। আবার, নাগরিকগণ যেসব মৌলিক অধিকার ভোগ করবে তা সংবিধানে সন্নিবেশিত থাকলে অধিকারগুলো রক্ষা করা যায়। দায়িত্বশীল সরকার জনমতকে প্রাধান্য দিয়ে সংবিধানে বর্ণিত অধিকারসমূহ প্রতিবিধানে সচেষ্ট থাকে। অন্যদিকে, অধিকার রক্ষা করতে বিচার বিভাগের স্বাধীনতা একান্ত জরুরি। কেননা, বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারলে প্রত্যেক নাগরিক তার আইনগত, অধিকার যথাযথভাবে ভোগ করতে পারবে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, অনেকগুলো রক্ষাকবচের মাধ্যমে নাগরিকের আইনগত অধিকার সংরক্ষণ নিশ্চিত করা হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, 'A চিহ্নিত অধিকারের অনেকগুলো রক্ষাকবচ আছে? বিশ্লেষ…
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর