উদ্দীপকে উল্লেখিত নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রুবি অর্থনৈতিক-অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যে অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ-স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে তাকে অর্থনৈতিক অধিকার বলে। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ গঠন করার অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বর্ণিত পোশাক শ্রমিক রুবি এই অর্থনৈতিক অধিকার থেকেই বঞ্চিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, পোশাককর্মী রুবিসহ তার অন্যান্য সহকর্মীরা দীর্ঘদিন যাবৎ তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিছুদিন পূর্বে মালিকপক্ষ তার প্রতিষ্ঠানের পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করলেও নারীদের বেতন বৃদ্ধি করেনি। অর্থাৎ রুবি ন্যায্য মজুরি পায়নি। ন্যায্য মজুরি লাভের অধিকার হলো অর্থনৈতিক অধিকার। আর রুবি যেহেতু ন্যায্য মজুরি পায়নি সেহেতু বলা যায়, সে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর