উদ্দীপকের সুমনের উক্তি, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান” উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুমনের উক্তি, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান ” দ্বার অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক বোঝানো হয়েছে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আর অধিকার ভোগে বিনিময়ে নাগরিককে রাষ্ট্রের প্রতি যে সকল দায়িত্ব পালন করতে হয় তাবে বলা হয় কর্তব্য। অধিকার ও কর্তব্য শব্দ দুটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখ মনে হলেও তাদের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। অধিকার ভোগ করবে কর্তব্য পালন করতে হয়। উদ্দীপকে বলা হয়েছে, সুমন সুইজারল্যান্ডের নিয়ম, শৃঙ্খলা এবং নাগরিকদের কর্তব্যবোধ দেখে মুগ্ধ হয়ে বলে, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান।” যা দ্বারা অধিকার ও কর্তব্যের ঘনিষ্ঠতাকেই বোঝায় । তাই বলা হয়, অধিকার কর্তব্যের মধ্যেই নিহিত । অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক এমন যে, একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। এ কারণে অধিকার ও কর্তব্য অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। রাষ্ট্র নাগরিকের অধিকার রক্ষা করে। এজন্য নাগরিকগণও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। রাষ্ট্র নাগরিকের অধিকার উপভোগের নিশ্চয়তা দেয়। পক্ষান্তরে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নাগরিককে এগিয়ে আসতে হয়। সুতরাং দেখা যায়, অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। একটি ছাড়া অন্যটি অর্থহীন হয়ে পড়ে। একটি অপরটির ওপর নির্ভরশীল ও পরিপূরক। উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, অধিকার ও কর্তব্য একই মুদ্রার এপিঠ-ওপিঠ । তাই তাদের পারস্পরিক সম্পর্ক খুবই নিবিড়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সুমনের উক্তি, “এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর