রুবির প্রতি মালিকপক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে মালিক পক্ষ রুবিকে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। রুবির প্রতি মালিক পক্ষের এই আচরণ নিঃসন্দেহে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অর্থনৈতিক অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের আত্মবিকাশে সাহায্য করে। অর্থনৈতিক অধিকার উপভোগের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে এবং জীবন সুন্দর ও সার্থক হয়। নাগরিক হিসেবে রাষ্ট্র রুবিকে অর্থনৈতিক অধিকার হিসেবে চাকরি করার সুযোগ প্রদানের পাশাপাশি উপযুক্ত মজুরি প্রদানেরও বিধান করেছে, যা রাষ্ট্রকর্তৃক স্বীকৃত অধিকার। কিন্তু রুবি রাষ্ট্রকর্তৃক স্বীকৃত সঠিক মজুরি লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কেননা মালিক পক্ষ সহকর্মী রতনের চেয়ে রুবিকে কম মজুরি প্রদান করে। এর ফলে রুবিসহ অন্যান্য নারী শ্রমিকদের কাজের প্রতি আগ্রহ কমে যাবে এবং কাজের মান নিম্নমুখী হবে, যা সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করবে। রুবির প্রতি উল্লিখিত আচরণের কারণে অন্য নারীরাও পোশাক শিল্পে কাজ করতে নিরুৎসাহিত হতে পারে। অথচ তৈরি পোশাক খাতের বেশিরভাগ কর্মীই নারী। তারা কর্মক্ষেত্রে না এলে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে, ফলে সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে। শুধু তা-ই নয়, এর ফলে সমাজ ও রাষ্ট্রে নারীর সার্বিক ক্ষমতায়নও পিছিয়ে পড়বে। নারী-পুরুষ বৈষম্য বৃদ্ধি পাবে। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। পরিশেষে বলা যায়, রুবির প্রতি মালিক পক্ষের আচরণ অনৈতিক, ও বেআইনি। রুবির প্রতি মালিক পক্ষের এই আচরণ সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে ব্যাহত করবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রুবির প্রতি মালিকপক্ষের আচরণ সমাজ ও রাষ্ট্রে কী ধরনের প্রভাব ফেলবে?…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর