অংসান সূচীকে সামরিক সরকার যেসব অধিকার ভোগ করা থেকে বঞ্চিত করে রেখেছিল, সেগুলো কী কী?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অং সান সূচীকে সামরিক জান্তা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। সমাজে সভ্য জীবনযাপন করার জন্য নাগরিকের যে সকল অধিকার অপরিহার্য তাকে নাগরিকের সামাজিক অধিকার বলে। জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফরার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার, খ্যাতি লাভের অধিকার প্রভৃতি ব্যক্তির সামাজিক অধিকার হিসেবে স্বীকৃত। আবার নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ- পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যেসব অধিকার ভোগ করে থাকে তাকেই রাজনৈতিক অধিকার বলা হয়। ভোটদানের অধিকার, নির্বাচনের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার প্রভৃতি নাগরিকের রাজনৈতিক অধিকার বলে স্বীকৃত। উদ্দীপকে দেখা যায়, মিয়ানমারের সামরিক জান্তা কর্তৃক অং সান সূচী গৃহে অন্তরীণ থাকায় তিনি যেমন রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তেমনিভাবে ব্যক্তি স্বাধীনতা, চিন্তা ও মত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার প্রভৃতি সামাজিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন। সুতরাং বলা যায় উল্লিখিত অধিকারগুলো থেকেই উদ্দীপকে বর্ণিত অং সান সূচীকে সামরিক জান্তা বঞ্চিত করে রেখেছিল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
অংসান সূচীকে সামরিক সরকার যেসব অধিকার ভোগ করা থেকে বঞ্চিত করে রেখেছ…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর