শেয়ারFacebookWhatsApp

ফরহাদ হোসেনের কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়— তুমি কি একমত? যুক্তিসহ লেখো।

উত্তর: হ্যাঁ, “ফরহাদ সাহেবের কর্মকান্ড সুনাগরিকতার অন্তরায়”— উক্তিটির সাথে আমি একমত। সুনাগরিক বলতে সেই নাগরিককে বোঝায় যিনি বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের অধিকারী। তিনি ন্যায়-অন্যায়, সৎ-অসৎ অনুধাবন করতে পারেন এবং রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। যেমন— তিনি রাষ্ট্রের প্রতি অনুগত থাকেন, আইন মান্য করেন, যথাসময়ে কর প্রদান করেন, নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেন। অর্থাৎ সুনাগরিক তার মেধা, প্রজ্ঞা ও দূরদৃষ্টির দ্বারা সকল নৈতিক ও আইনগত কর্তব্য পালন করেন এবং অপরকেও উদ্বুদ্ধ করেন। উদ্দীপকের ফরহাদ সাহেবের মধ্যে এসব গুণের একটিও লক্ষ করা যায় না। উদ্দীপকে বলা হয়েছে, হাসনাত সাহেব নির্বাচনে ভোটদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করেন। কিন্তু ফরহাদ সাহেব এসব বিষয়ে উদাসীন। এ থেকে বোঝা যায়, তার কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়। কেননা, নির্বাচনে ভোটদান ও কর প্রদান নাগরিকের আইনগত কর্তব্য। একজন সুনাগরিক রাষ্ট্রের আইনগত কর্তব্য সুষ্ঠুভাবে পালন করেন। আর যিনি তা পালন করবেন না তিনি সুনাগরিক হিসেবেও বিবেচিত হবেন না । অর্থাৎ ফরহাদ সাহেব সুনাগরিক নন। আবার, তার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যদি কেউ কর্তব্য পালনে অবহেলা করে তবে তা সুনাগরিকতার অন্তরায় হিসেবে কাজ করবে। পরিশেষে বলা যায়, নাগরিক অধিকার ভোগের বিনিময়ে যথাযথ কর্তব্য পালন না করলে সুনাগরিক হওয়া যায় না বলে ফরহাদ সাহেবের কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ফরহাদ হোসেনের কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়— তুমি কি একমত? যুক্তিস…

উদ্দীপক

মি. হাসনাত ও ফরহাদ হোসেন দুই বন্ধু এবং বাংলাদেশের নাগরিক । মি. হাসনাত রাষ্ট্রের প্রতি তার করণীয় সম্পর্কে সচেতন। তিনি নির্বাচনে ভোটদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করেন। কিন্তু ফরহাদ হোসেন এসব বিষয়ে উদাসীন। সম্প্রতি তিনি তার প্রতিবেশীকে প্রহার করায় আদালত কর্তৃক প্রদত্ত শাস্তি ভোগ করছেন।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

শিক্ষা লাভের অধিকার হলো সামাজিক অধিকার।

উত্তর

মৌলিক ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা রাষ্ট্রের সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে। আর বিশ্বের নাগরিক হিসেবে নাগরিকগণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সকল অধিকার ভোগ করে তাই মানবাধিকার। মৌলিক অধিকার থেকে কেউ বঞ্চিত হলে সে আদালতের মাধ্যমে তার অধিকার ফেরত পেতে পারে। আবার কেউ মানবাধিকার থেকে বঞ্চিত হলে সে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে পারে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানগুলো তাকে খাদ্য, বস্ত্র ও আশ্রয় প্রদানসহ তার মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে । মানবাধিকার মৌলিক অধিকারেরই একটি বিস্তৃত রূপ, যা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও জীবনের পরিপূর্ণতার অর্জনের জন্য মৌলিক অধিকার এবং মানবাধিকার উভয়ের প্রয়োজন রয়েছে ।

উত্তর

মি. হাসানাতের কর্মকাণ্ড 'নাগরিকের কর্তব্য বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ। কর্তব্য হলো নাগরিকের দায়িত্ব। আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে নাগরিক কর্তব্য বলে। রাষ্ট্রের সংবিধান ও আইন মান্য করা, কর প্রদান করা, নির্বাচনে ভোটদান করা, শৃঙ্খলা রক্ষা করা প্রভৃতি নাগরিক কর্তব্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, মিঃ হাসানাত বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার করণীয় সম্পর্কে সচেতন। তিনি নির্বাচনে ভোটদান করে এবং নিয়মিত কর প্রদান করেন, যা নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তব্য পালন করাকে নির্দেশ করে। অর্থাৎ তিনি তার কাজের মধ্য দিয়ে মূলত নাগরিক কর্তব্য পালন করেছেন। আর একজন কর্তব্যপরায়ণ নাগরিক সব সময় রাষ্ট্রের নিয়ম-কানুন মেনে চলে, তার অর্থনৈতিক ও রাজনৈতিক কর্তব্য পালন করে। তাছাড়া একজন কর্তব্যপরায়ণ নাগরিক নিজের অধিকার রক্ষার পাশাপাশি অপরের অধিকার রক্ষায়ও কাজ করে।

উত্তর

হ্যাঁ, “ফরহাদ সাহেবের কর্মকান্ড সুনাগরিকতার অন্তরায়”— উক্তিটির সাথে আমি একমত। সুনাগরিক বলতে সেই নাগরিককে বোঝায় যিনি বুদ্ধি, বিবেক ও আত্মসংযমের অধিকারী। তিনি ন্যায়-অন্যায়, সৎ-অসৎ অনুধাবন করতে পারেন এবং রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করেন। যেমন— তিনি রাষ্ট্রের প্রতি অনুগত থাকেন, আইন মান্য করেন, যথাসময়ে কর প্রদান করেন, নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেন। অর্থাৎ সুনাগরিক তার মেধা, প্রজ্ঞা ও দূরদৃষ্টির দ্বারা সকল নৈতিক ও আইনগত কর্তব্য পালন করেন এবং অপরকেও উদ্বুদ্ধ করেন। উদ্দীপকের ফরহাদ সাহেবের মধ্যে এসব গুণের একটিও লক্ষ করা যায় না। উদ্দীপকে বলা হয়েছে, হাসনাত সাহেব নির্বাচনে ভোটদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করেন। কিন্তু ফরহাদ সাহেব এসব বিষয়ে উদাসীন। এ থেকে বোঝা যায়, তার কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়। কেননা, নির্বাচনে ভোটদান ও কর প্রদান নাগরিকের আইনগত কর্তব্য। একজন সুনাগরিক রাষ্ট্রের আইনগত কর্তব্য সুষ্ঠুভাবে পালন করেন। আর যিনি তা পালন করবেন না তিনি সুনাগরিক হিসেবেও বিবেচিত হবেন না । অর্থাৎ ফরহাদ সাহেব সুনাগরিক নন। আবার, তার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে যদি কেউ কর্তব্য পালনে অবহেলা করে তবে তা সুনাগরিকতার অন্তরায় হিসেবে কাজ করবে। পরিশেষে বলা যায়, নাগরিক অধিকার ভোগের বিনিময়ে যথাযথ কর্তব্য পালন না করলে সুনাগরিক হওয়া যায় না বলে ফরহাদ সাহেবের কর্মকাণ্ড সুনাগরিকতার অন্তরায়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।