শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে যে অধিকার বসবে উদাহরণসহ তার সংজ্ঞা দাও।

উত্তর: উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে নৈতিক অধিকার বসবে। সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম দৃষ্টান্তস্বরূপ ভিক্ষুকের ভিক্ষাপ্রাপ্তির অধিকার, প্রতিবেশীর কাছ থেকে ভালো ব্যবহারের দাবি, ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের শ্রদ্ধালাভের দাবি প্রভৃতি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। এটি কোনো প্রকার রাষ্ট্রীয় বা সামাজিক আইন দ্বারা প্রবর্তিত হয় বা এবং এটি অমান্যকারীকে কোনোরূপ শাস্তিও দেওয়া হয় না। তবে নৈতিক অধিকারের ক্ষেত্রে সামাজিক মঞ্জুরি (Social Sanction) থাকে এবং এর ভঙ্গকারীকে লোকনিন্দার সম্মুখীন হতে হয়। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার প্রধানত দুই প্রকার। যথা— নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে নৈতিক অধিকার হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে যে অধিকার বসবে উদাহরণসহ তার…

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

রাজনৈতিক অধিকারের কয়েকটি উদাহরণ হলো— স্থায়ীভাবে বসবাস করার অধিকার, নির্বাচনের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার ইত্যাদি।

উত্তর

অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং এরা একে অপরের পরিপূরক। রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করতে হলে নাগরিককে কতগুলো কর্তব্য পালন করতে হয়। যেমন— ভোটদান নাগরিকের অধিকার, ভোটাধিকার প্রয়োগ নাগরিকের কর্তব্য। একটি ভোগ করলে অন্যটি পালন করতে হয়। সুতরাং বলা যায়, অধিকার ভোগের মধ্যে কর্তব্য নিহিত থাকে। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য নির্দেশ করে। যেমন— আমার পথ চলার অধিকার আছে এর অর্থ আমি পথ চলব এবং অন্যজনকেও পথ চলতে দেব । আবার, আমি যখন পথ চলব অন্যজনও আমাকে পথ চলার সুযোগ করে দিবে। কাজেই অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

উত্তর

উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে নৈতিক অধিকার বসবে। সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের জন্ম দৃষ্টান্তস্বরূপ ভিক্ষুকের ভিক্ষাপ্রাপ্তির অধিকার, প্রতিবেশীর কাছ থেকে ভালো ব্যবহারের দাবি, ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের শ্রদ্ধালাভের দাবি প্রভৃতি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। এটি কোনো প্রকার রাষ্ট্রীয় বা সামাজিক আইন দ্বারা প্রবর্তিত হয় বা এবং এটি অমান্যকারীকে কোনোরূপ শাস্তিও দেওয়া হয় না। তবে নৈতিক অধিকারের ক্ষেত্রে সামাজিক মঞ্জুরি (Social Sanction) থাকে এবং এর ভঙ্গকারীকে লোকনিন্দার সম্মুখীন হতে হয়। নৈতিক অধিকার বিভিন্ন সমাজে বিভিন্ন রকম হতে পারে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার প্রধানত দুই প্রকার। যথা— নৈতিক অধিকার এবং আইনগত অধিকার। এ থেকে বোঝা যায়, উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত প্রথম বক্সে নৈতিক অধিকার হবে।

উত্তর

দ্বিতীয় বক্সে আইনগত অধিকারের কথা বলা হয়েছে। আইনগত অধিকারের অন্তর্ভুক্ত অধিকারসমূহ হলো— সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার ইত্যাদি। অধিকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা: আইনগত অধিকার ও নৈতিক অধিকার। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। আইনগত অধিকারের পিছনে রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব থাকে। এ অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়। জীবনধারণের অধিকার, সম্পত্তি লাভের অধিকার, শিক্ষার অধিকার, চাকরি লাভের অধিকার ইত্যাদি আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। আইনগত অধিকারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন— সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার ইত্যাদি। সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্তভাবে অপরিহার্য। জীবনধারণের অধিকার, চলাফেরার অধিকার, মতামত প্রকাশের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতার অধিকার, সভা- সমিতির অধিকার, ধর্মীয় অধিকার, আইনের চোখে সমান অধিকার, পরিবার গঠনের অধিকার প্রভৃতি সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। রাজনৈতিক অধিকার হলো সেসব অধিকার যেগুলোর মাধ্যমে সুনাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। ভোট প্রদানের অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, আইনসভার সদস্য হওয়ার অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক অধিকার হলো সেইসব অধিকার যেগুলো অভাব-অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ- স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে। অতএব বলা যায়, আইনগত অধিকার উপভোগের মাধ্যমেই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সম্ভব হয়। তাই রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকদের অধিকার উপভোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।