উক্ত অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে নাগরিকের আইনগত অধিকারের কথা বলা হয়েছে। উক্ত অধিকার ভোগের জন্য নাগরিকের রাষ্ট্রের প্রতি আইনগত কর্তব্যসমূহ পালন করতে হবে। আইনগত অধিকার ভোগ করতে হলে নাগরিককে বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। কারণ, অধিকার ও কর্তব্য নাগরিকতার দুটি দিক। নাগরিকের যেমন অধিকার আছে তেমনি কর্তব্যও আছে। তাই আইনগত অধিকার ভোগ করার পাশাপাশি নাগরিকদের বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের নৈতিক কর্তব্যের মধ্যে রয়েছে- সন্তানদের শিক্ষা প্রদান, সততার সাথে ভোট দেন, রাষ্ট্রের সেবা করা, বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে যাওয়া ইত্যাদি। আইনগত কর্তব্যের আবার কিছু ভাগ রয়েছে - সামাজিক কর্তব্য, রাজনীতিক কর্তব্য ও অর্থনৈতিক কর্তব্য। পরিবার, সন্তান ও সমাজের প্রতি কর্তব্য, প্রতিবেশীদের সাহায্য করা, সামাজিক প্রতিষ্ঠান গঠন করা, সামাজিক নীতিমালার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রদর্শন করা ইত্যাদি হলো নাগরিকদের সামাজিক কর্তব্য। রাষ্ট্রের প্রতি আনুগ্যত প্রদর্শন করা, রাষ্ট্রের আইন মেনে চলা, ভোটার অধিকার প্রয়োগে সৎ থাকা,রাষ্ট্রের কল্যাণে সেবামূলক কাজ করা, সরকারি কাজ যথাযথভাবে পালন করা, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি হলো নাগরিকগণের রাজনৈতিক কর্তব্য। তাছাড়া নাগরিকদের বেশ কিছু অর্থনৈতিক কর্তব্য পালন করতে হয়। যেমন- খাজনা ও কর প্রদান করা, ব্যবসা বাণিজ্য করা , কৃষি উৎপাদনে অংশগ্রহণ করা, শিল্প কারখানা গড়ে তোলা, জনকল্যাণে অর্থের যোগান দেওয়া ইত্যাদি।আলোচনার শেষে বলা যায়, নাগরিকের অধিকার ভোগ করার জন্য নাগরিককে অবশ্যই বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালন করা বাধ্যতামূলক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা কী কী দায়িত্ব ও কর্তব্য পালন কর…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর