উদ্দীপকের ছকে প্রশ্ন চিহ্নিত '?' স্থানে পাঠ্যবইয়ের কোন কোন অধিকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকে'?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার বসবে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে আইনত অধিকার বলা হয়। আইনগত অধিকারের ক্ষেত্রে থাকে রাষ্ট্রীয় স্বীকৃতি। এই অধিকার বিনষ্টকারীকে শাস্তি দেওয়া হয়। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, বাক স্বাধীনতার অধিকার ইত্যাদি আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। পৌরনীতি ও সুশাসনে আইনগত অধিকারী অধিক গুরুত্ব ও মর্যাদা লাভ করে। আইনগত অধিকারের কয়েকটি রূপ পরিলক্ষিত হয়। যেমন- সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। উদ্দীপকে ছক চিত্রে '?'চিহ্নিত স্থানে আইনগত অধিকার বসবে। কারণ একটি রাষ্ট্রের নাগরিক যেসব অধিকার ভোগ করে তার একটি হলো নৈতিক অধিকার এবং অন্যটি হলো আইনগত অধিকার। আবার সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার আইনগত অধিকারেরই ভিন্নরূপ। সুতরাং এ থেকে সহজেই বুঝা যায় উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে আইনগত অধিকার যথোপযুক্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে প্রশ্ন চিহ্নিত '?' স্থানে পাঠ্যবইয়ের কোন কোন অধিকারে…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর