উদ্দীপকের জরিনার জীবনমান উন্নয়নে রাষ্ট্রের কী কী ভূমিকা পালন করা উচিত? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের জরিনার জীবনমান উন্নয়নে রাষ্ট্রের বেশকিছু ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। উদ্দীপকের জরিনা ভিক্ষা করে কোনোরকমে জীবনযাপন করে। তার থাকার কোনো জায়গা নেই। এছাড়া তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নেই। এ থেকে বোঝা যায়, জরিনা সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত জীবনধারণের অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। জরিনার জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্র বা সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রথমত, সরকারের উচিত জরিনার কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থানের ব্যবস্থা হলে জরিনার মাস শেষে নির্দিষ্ট আয়ের ব্যবস্থা হবে। এর মাধ্যমে সে তার খাবার, চিকিৎসা ও বস্ত্রের ব্যবস্থা করতে পারবে। তবে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সরকারের উচিত জরিনাকে সহায়তা করা। দ্বিতীয়ত, সরকার জরিনার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থা করতে পারে। তৃতীয়ত, জরিনার জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্রের উচিত জরিনার জন্য বাসস্থানের ব্যবস্থা করা। কেননা জরিনার থাকার কোনো জায়গা নেই। চতুর্থত, জরিনাকে বয়স্ক শিক্ষাকেন্দ্রে পাঠানোও রাষ্ট্রের উচিত। কেননা শিক্ষার মাধ্যমে সচেতনতা তৈরি হয়। আর সচেতন নাগরিক নিজের জীবনমান উন্নয়নে উদ্যোগী হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, জরিনা সামাজিক অধিকার থেকে বঞ্চিত। তাই জরিনার জীবনমান উন্নয়নের জন্য রাষ্ট্রের উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জরিনার জীবনমান উন্নয়নে রাষ্ট্রের কী কী ভূমিকা পালন করা উচ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর