শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত ছিটমহলবাসীকে বর্তমানে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে— বিশ্লেষণ করো।

উত্তর: নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে নিজের অধিকার আদায়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে— উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি যথার্থ । অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে । নাগরিকদের যথাযথ কর্তব্য পালনের মধ্যে দিয়ে রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়। নাগরিকের অধিকার আদায়ের জন্য তাকে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একজন আদর্শ নাগরিক রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা তথা অধিকার ভোগ করে। একজন নাগরিককে যে সকল কর্তব্য পালন করতে হয় তার মধ্যে অন্যতম রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা । প্রয়োজনে সে রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য চরম ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। একজন নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা। কারণ আইন মান্য করার মধ্য দিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার নাগরিকদের ওপর বিভিন্ন কর ধার্য করে এই বিরাট অর্থ সংগ্রহ করে। এজন্য নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হয়। রাষ্ট্রের উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব নির্বাচন। তাই নাগরিকের উচিত সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা। এছাড়াও নাগরিককে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি আরো অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উল্লিখিত কর্তব্যসমূহ পালনের মধ্য দিয়েই একজন ব্যক্তি নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিজের অধিকার আদায়ে সক্ষম হয়। আর এ কারণেই উদ্দীপকের সর্বশেষে বক্তব্যটি যথার্থ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত ছিটমহলবাসীকে বর্তমানে অধিকার ভোগের পাশাপাশি কর্তব…

উদ্দীপক

১৯৭৪ সালে ভূখণ্ডগত সমস্যা নিয়ে ছিটমহলবাসীর নাগরিক অধিকার ও স্বাধীনতা প্রদানের জন্য 'ক' ও 'খ' দেশের মধ্যে চুক্তি হয়। কিন্তু দীর্ঘদিন নানা জটিলতার কারণে উক্ত চুক্তি বাস্তবায়িত হয়নি। সম্প্রতি দু'দেশের সরকার প্রধানের সম্মতিক্রমে চুক্তি কার্যকর হয়। চুক্তির শর্ত অনুযায়ী স্বাধীন মতামতের ভিত্তিতে ছিটমহলবাসীরা স্থায়ী বসবাসের জন্য স্বাধীন ভূখণ্ড বেছে নেয়। বর্তমানে তারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা উপভোগের সুযোগ পাচ্ছে ।

সিলেট সরকারি কলেজ · 2024

উত্তর

জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে ৩০টি মানবাধিকার ঘোষণা দেওয়া হয়েছে।

উত্তর

বাক স্বাধীনতা হলো সামাজিক অধিকার। সামাজিক অধিকার বলতে সেসব অধিকারকে বোঝায় যেগুলো সমাজে সভ্য জীবনযাপন করতে সাহায্য করে এবং যা জীবন সংরক্ষণ ও নিরাপত্তার জন্য একান্ত অপরিহার্য। যেমন: জীবনধারণ, চলাফেরা, সম্পত্তি ভোগ, ধর্ম পালন, মতামত প্রকাশ প্রভৃতির অধিকার হলো উল্লেখযোগ্য সামাজিক অধিকারের উদাহরণ। মতামত প্রকাশ তথা বাক-স্বাধীনতার মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পায়। তাই এ অধিকার সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ছিটমহলবাসীরা এতদিন আইনগত অধিকার থেকে বঞ্চিত ছিল । যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকে আইনগত অধিকার বলা হয়। রাষ্ট্র নাগরিকদের এ সকল অধিকার ভোগের নিশ্চয়তা দেয়; যার বিনিময়ে তাদেরকে কতকগুলো নির্দিষ্ট কর্তব্য পালন করতে হয়। সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসের অধিকার, বাক-স্বাধীনতার অধিকার, কর্মের অধিকার প্রভৃতি আইনগত অধিকারের দৃষ্টান্ত। এক কথায় বলতে গেলে সব ধরনের নাগরিক অধিকার আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, ১৯৭৪ সালে ভূখণ্ডগত সমস্যা নিয়ে ছিটমহল বাসীর নাগরিক অধিকার ও স্বাধীনতা প্রদানের জন্য 'ক' ও 'খ' দেশের মধ্যে চুক্তি হয়। সম্প্রতি দুই দেশের সরকার প্রধানের সম্মতিক্রমে চুক্তিটি কার্যকর হয় । ফলে বর্তমানে তারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ও স্বাধীনতা উপভোগের সুযোগ পাচ্ছে। নাগরিক অধিকারগুলো যেহেতু আইনগত অধিকারের অন্তর্ভুক্ত সেহেতু বলা যায়, ছিটমহলবাসীরা এতদিন আইনগত অধিকার থেকে বঞ্চিত ছিল ।

উত্তর

নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে নিজের অধিকার আদায়ে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে— উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি যথার্থ । অধিকার হলো সমাজ ও রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সর্বজনীন কল্যাণ সাধিত হয়। আর আইনের দ্বারা স্বীকৃত অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যেসব দায়িত্ব পালন করতে হয় তাকে কর্তব্য বলে । নাগরিকদের যথাযথ কর্তব্য পালনের মধ্যে দিয়ে রাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণ সাধিত হয়। নাগরিকের অধিকার আদায়ের জন্য তাকে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। একজন আদর্শ নাগরিক রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে রাষ্ট্র প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা তথা অধিকার ভোগ করে। একজন নাগরিককে যে সকল কর্তব্য পালন করতে হয় তার মধ্যে অন্যতম রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা । প্রয়োজনে সে রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষার জন্য চরম ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। একজন নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য হলো রাষ্ট্রের প্রচলিত আইন মান্য করা। কারণ আইন মান্য করার মধ্য দিয়ে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাষ্ট্র পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার নাগরিকদের ওপর বিভিন্ন কর ধার্য করে এই বিরাট অর্থ সংগ্রহ করে। এজন্য নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হয়। রাষ্ট্রের উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব নির্বাচন। তাই নাগরিকের উচিত সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা। এছাড়াও নাগরিককে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি আরো অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, উল্লিখিত কর্তব্যসমূহ পালনের মধ্য দিয়েই একজন ব্যক্তি নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিজের অধিকার আদায়ে সক্ষম হয়। আর এ কারণেই উদ্দীপকের সর্বশেষে বক্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।