উদ্দীপকের জনাব 'A [গণিত] এর ন্যায় অন্যান্য নাগরিকরা ভূমিকা পালন করলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'A [গণিত] এর ন্যায় অন্যান্য নাগরিকরা তথ্য অধিকার আইন বিষয়ে সচেতন ভূমিকা পালন করলে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি। সুশাসন হচ্ছে স্বচ্ছ, নিরপেক্ষ, দায়িত্বশীল, জবাবদিহি মূলক এবং কল্যাণধর্মী শাসন ব্যবস্থা। সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনটির গুরুত্ব অপরিসীম। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ সব ক্ষমতার উৎসব। রাষ্ট্রের সব কার্যক্রম জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন একটি যুগোপযোগী আইন। এ আইনের আওতায় জাতি- ধর্ম - বর্ণ নির্বিশেষে সব প্রাপ্তবয়স্ক নাগরিক তার প্রয়োজনীয় তথ্য জানার অধিকার রাখে। ফলে রাষ্ট্রের যেকোন নাগরিক যেকোনো প্রতিষ্ঠানের কর্মের তথ্য সংগ্রহ করতে পারবে। এর ফলে প্রশাসনের দুর্নীতি হ্রাস পাবে। তথ্য অধিকার আইন সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে সর্বস্তরে গণতান্ত্রিক চেতনা ও গণতান্ত্রিক ক্ষমতা বিকাশের পথ প্রশস্ত করে। তথ্য অধিকার আইনের মাধ্যমে নাগরিকদের মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি হয়ে দায়িত্বরোধ জাগ্রত হয়। সুতরাং উপরিয়ক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের জনাব 'A [গণিত] এর মত অন্যান্য জনগণের তথ্য অধিকার আইনের সচেতন প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবেই তা নিশ্চিতভাবে বলা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'A এর ন্যায় অন্যান্য নাগরিকরা ভূমিকা পালন করলে সুশা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর