উদ্দীপকে কোন আইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাগরিকের তথ্য অধিকার আইনের কথা বলা হয়েছে। তথ্য লাভের অধিকার নাগরিকের গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশ সরকার ২০০৯ সালের ৫ই এপ্রিল এই বিষয়ক একটি আইন পাস করে যা তথ্য অধিকার আইন হিসেবে পরিচিত। তথ্যের অবাক প্রবাহ এবং জনগণের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এ আইন প্রণীত হয়। এ আইন চালু হওয়ার পূর্বে যে সব তথ্য গোপন ছিল, এখন জনগণ তা জেনে নিজেদের অধিকার যেমন ভোগ করতে পারবে তেমনি সেসব প্রতিষ্ঠানের কাজের ওপর নজরদারির স্থাপন করে তাদের কাজকে আরো নিয়ম তান্ত্রিক ও সত্যনিষ্ঠ করে তুলতে পারবে। উদ্দীপকের 'ক' দেশটিতে নাগরিকের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সরকারের যাবতীয় তথ্য সহজেই পাওয়ার জন্য সংসদে ২০০৯ সালের একটি আইন পাস করা হয়। উক্ত আইনের ফলে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত হয়। উদ্দীপকে তথ্য অনুসারে এটি স্পষ্ট হয় যে, এটি ২০০৯ সালে তথ্য অধিকার আইনের কথাই বলেছে। কারণ এই আইনের মাধ্যমে জনগণ সরকারের যেকোনো প্রতিষ্ঠানের তথ্য সম্পর্কে অবহিত হতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর