উদ্দীপকের জনাব 'A [গণিত] তোমার পঠিত কোন বিষয়টির মাধ্যমে প্রতিকার পেয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'A [গণিত] আমার পঠিত বিষয় তথ্য অধিকার আইন এর মাধ্যমে প্রতিকার পেয়েছিলেন। তথ্য লাভের অধিকার নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৫ এপ্রিল ২০০৯ সালে রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে তথ্য অধিকার আইন পাশ করে। এই আইনটি চালু হওয়ার পূর্বে যেসব তথ্য গোপন ছিল, এখন জনগণ তা জেনে নিজেদের অধিকার যেমন ভোগ করতে পারবে, তেমনি সেসব প্রতিষ্ঠানের কাজের ওপর নজরদারি স্থাপন করে কাজকে নিয়মতান্ত্রিক ও সত্যনিষ্ঠ করে তুলতে পারবে। তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণ সুনির্দিষ্ট উপায়ে তথ্যপ্রাপ্তির আবেদন করে যে কোন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। উদ্দীপকে দেখা যায় জনাব 'A [গণিত] একটি প্রতিষ্ঠানে সেবা গ্রহণের জন্য গমন করে এবং সেবামূলক ও সেবা প্রাপ্তির ন্যূনতম সময়সীমা জানতে চান। কিন্তু দায়িত্বরত কর্মকর্তা এসব তথ্য দিতে অস্বীকার করেন। পরবর্তীকালে জনাব 'A [গণিত] নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তথ্য দাবি করলে তাকে সেই সকল প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়। জনাব 'A [গণিত] এর এই তথ্য প্রাপ্তি সম্ভব হয়েছে তথ্য অধিকার আইনের মাধ্যমে। কেননা তথ্য অধিকার আইনের মাধ্যমে যেকোনো নাগরিক তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'A তোমার পঠিত কোন বিষয়টির মাধ্যমে প্রতিকার পেয়েছি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর