উদ্দীপকে বর্ণিত মি. 'X [গণিত] ও বাটলারের দেশের মধ্যে কোন দেশ গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'X [গণিত] ও বাটলারের দেশের মধ্যে মি. 'X [গণিত] এর দেশটি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে বলে আমি মনে করি। বর্তমান বিশ্বে, মানুষের ব্যক্তিত্ব বিকাশ এবং সুসভ্য সমাজ জীবনের জন্য অধিকার প্রতিষ্ঠা করা আবশ্যক। রাষ্ট্র নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার সমূহ প্রবর্তন ও সেগুলো সংরক্ষণ করে থাকে। একটি রাষ্ট্রের জনগণ যখন পরিপূর্ণভাবে রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করার সুযোগ লাভ করে তখন সেদেশের গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় হয়ে ওঠে। জনগণ স্বাধীনমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে। এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নাগরিকের সম্পৃক্ততা নিশ্চিত হয়। জনগণ রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে সহজেই জানতে পারে। এর জন্য প্রণয়ন করা হয় তথ্য অধিকার আইন। অর্থাৎ যে দেশের জনগণ যত সহজেই তাদের অধিকার ভোগ করতে পারবে সেই দেশের গণতন্ত্রের ভীতি মজবুত হয়। উদ্দীপকের মি. 'X [গণিত] ও তার স্ত্রী জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেন। এছাড়াও তিনি কর অফিসে গিয়ে তার বকেয়া কর পরিষদ করেন। নির্বাচনের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখে মি. বাটলার বলেন, তার দেশের নারীদের ভোটাধিকার ও কর্মক্ষেত্রে প্রবেশের অধিকার সীমিত। এ থেকে সহজে অনুধাবন করা যায়, মি. 'X [গণিত] এর দেশটি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে রয়েছে। কেননা, মি. 'X [গণিত] এর দেশে নারী পুরুষ নির্বিশেষে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি তিনি কর অফিসে গিয়ে তার বকেয়া কর পরিষদ করেন। এর মাধ্যমে তার নাগরিক অধিকার নিশ্চিত হয়। এসব কাজের মাধ্যমে মি. 'X [গণিত] এর দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা লাভ করে যেটি মি. বাটলারের দেশের সম্ভব নয়। কেননা তার দেশের নারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে সীমিত আকারে এবং অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রেও সীমিত। আলোচনা শেষে তাই বলা যায়, মি. বাটলারের দেশের তুলনায় মি. 'X [গণিত] এর দেশটি গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনেক বেশি এগিয়ে আছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. 'X ও বাটলারের দেশের মধ্যে কোন দেশ গণতন্ত্র ও ন…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর