উদ্দীপকে নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনায় নারী শ্রমিকরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বলে আমি মনে করি। যেসব অধিকার ব্যক্তিকে অভাব ও দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে অর্থনৈতিক জীবনের নিরাপত্তা বিধান করে তাকে সাধারণত অর্থনৈতিক অধিকার বলা হয়। এর অনন্ত পাঁচটি রূপ রয়েছে। যথা- ১. কর্মের অধিকার,যার যোগ্যতা অনুযায়ী কাজ প্রাপ্তিকে নির্দেশ করে। ২. ন্যায্য মজুরি লাভের অধিকার ৩. বিশ্রাম লাভের অধিকার, ৪. সংঘ গঠন বা সংঘটিত হওয়ার অধিকার ও ৫. বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার। তন্মধ্যে, নাজু মজুরি লাভের অধিকার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকারের রূপ। এটি একটি স্বীকৃত অধিকার যা জাতি-বর্ণ-প্রথা-ধর্ম-লিঙ্গ প্রভৃতির উর্ধে কেবল কাজের জন্য যথাযথভাবে প্রত্যেকের জন্য নির্দেশ করে। উদ্দীপকে উল্লিখিত নামিরা একজন পোশাক কর্মী। দীর্ঘদিন যাবত তার সহকর্মীরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। কিন্তু হঠাৎ মালিকপক্ষ তার প্রতিষ্ঠানে পুরুষ শ্রমিকের বেতন বৃদ্ধি করলেও নারী শ্রমিকের বেতন বৃদ্ধি করেনি। এর ফলের লিঙ্গ ভেদে বৈষম্য করা হয়েছে যেখানে বৈষম্যের শিকার নারী শ্রমিকদের অর্থনৈতিক অধিকার লঙ্ঘিত হয়েছে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে ঘটনায় নারী শ্রমিকরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নারী শ্রমিকরা কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর