উল্লেখিত উৎস ছাড়াও আইনের আরো অন্যান্য উৎস রয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আইনের উৎস হিসেবে বিচারকের রায় উৎসটি প্রকাশ পেয়েছে। এটি ছাড়াও আইনের আরও উৎস রয়েছে। আইন হলো সেসব নিয়মকানুনের সমষ্টি যেগুলো রাষ্ট্র কর্তৃক বলবৎ করা হয় এবং যা অমান্য করলে শাস্তির ব্যবস্থা আছে। এ আইন রাষ্ট্রের সাবলীলভাবে চলার প্রাণশক্তি। এ আইন আবার বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়ে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখে। অধ্যাপক হল্যান্ড আইনের ছয়টি উৎসের কথা বলেছেন। যথা- ১. প্রথা ২. ধর্ম, ৩. বিচারকের রায় ৪. আইনবিদদের গ্রন্থ ৫. ন্যায় বোধ ও ৬. আইনসভা। তবে এসব উৎসব ছাড়াও আইনের কতিপয় উৎস লক্ষণীয়। উদ্দীপকে আইনের উৎস হিসেবে বিচারকের রায় উৎসবটির প্রকাশ পেয়েছে। এছাড়াও আইনের অন্যান্য উৎস গুলোর মধ্যে প্রথা অন্যতম। এটি আইনের প্রাচীনতম উৎস।সুদীর্ঘকাল ধরে সমাজে প্রচলিত আচার ব্যবহার রীতিনীতিকে প্রথা বলা হয়। ব্রিটেনের আইনের বেশিরভাগ প্রথা দ্বারা প্রচলিত।ধর্ম আইনের অন্য একটি উৎস।ধর্মীয় অনুশাসন এবং ধর্মগ্রন্থ হতেও আইনের উৎপত্তি ঘটেছে। আবার, প্রখ্যাত আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনের অন্যতম একটি উৎস। বিচার কাজ করতে গিয়ে সামাজিক ন্যায়বোধ ও বিচার বুদ্ধি আশ্রয় গ্রহণ করে বিচারকদের রায় প্রদান করেন তা থেকে আনিস সৃষ্টি হয়। আইনসভা হলো আইনের সবথেকে আধুনিক উৎস।বর্তমানে প্রত্যেক দেশের আইনসভা আইন প্রণয়নে প্রধান দায়িত্ব পালন করে । আবার আধুনিককালে আইনব্যবস্থার জটিলতার কারণে আইনসভা তার কর্তৃত্বের এক বিরাট অংশ শাসন বিভাগের কর্মকর্তাদের হাতে অর্পণ করে। শাসন বিভাগ তার স্বীয় ক্ষমতা বলে তখন প্রয়োজনীয় ঘোষণা ও ডিক্রি জারি করে থাকে। এরূপ জারিকৃত সকল ঘোষণা বা আদেশকে প্রশাসনিক আইন বলা হয়। সুতরাং আলোচনা থেকে বলা যায়,আইনের একটি নয় বরং একাধিক উৎস থেকে উৎসারিত হয়ে শাসনকার্যে ভূমিকা রাখে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উল্লেখিত উৎস ছাড়াও আইনের আরো অন্যান্য উৎস রয়েছে- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর